Sunday, April 5, 2026

মা হতে চেয়েছিলেন অর্পিতা,’আপত্তি’ ছিল না পার্থর, চার্জশিটে দাবি ইডির

Date:

Share post:

শিক্ষক দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় মা হতে চেয়েছিলেন। সন্তান দত্তক নিতে চেয়েছিলেন বলে দাবি ইডির। আর তার জন্য সম্মতিও দিয়েছিলেন পার্থ। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আদালতে পেশ করা চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি। সেখানে উল্লেখ করা হয়েছে অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে নগদের পাশাপাশি প্রচুর নথিও উদ্ধার হয়। তারমধ্যেই ছিল দত্তক সংক্রান্ত নথিও।

আরও পড়ুন:ইডির চার্জশিটে থাইল্যান্ড সফরে পার্থ-অর্পিতার সঙ্গী ছিলেন স্নেহময়! কে তিনি?

ইডি দাবি করেছে, দত্তক নেওয়ার ওই নথিতে পার্থ নিজেকে অর্পিতা ‘ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু’ বলে উল্লেখও করেছেন। নো অবজেকশন সার্টিফিকেটে জানিয়েছিলেন, অর্পিতা সন্তান দত্তক নিলে তাঁর কোনও আপত্তি নেই। এই সার্টিফিকেট নিয়ে পার্থ জেরায় তদন্তকারীদের কী বলেছেন সে কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ইডির দাবি, পার্থ ওই সার্টিফিকেট প্রসঙ্গে জানিয়েছেন, এক জন জনপ্রতিনিধি হিসাবে তাঁর কাছে অনেকেই বিভিন্ন বিষয়ে শংসাপত্র নিতে আসেন। সেই কারণে এমন অনেক শংসাপত্র তাঁর কাছে তৈরি করা থাকে। তবে সেই শংসাপত্রের নীচে যে তাঁরই স্বাক্ষর রয়েছে সে কথা তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন পার্থ।

প্রসঙ্গত, সোমবার আদালতে এসএসসি দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডি। তাতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। সেখানেই উদ্ধার হওয়া নগদ টাকা, বহুমূল্য সোনা ছাড়াও ‘অপা’র মোট ১০৩ কোটির সম্পত্তির খতিয়ান দেওয়া হয়েছে।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...