Monday, April 6, 2026

আজ কলকাতা লিগে নামছে ইমামি ইস্টবেঙ্গল, নামছে মহামেডানও

Date:

Share post:

আজ কলকাতা লিগের অভিযান শুরু করতে চলেছে ময়দানের অন্যতম দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স রাউন্ডের ম্যাচে নামছে ময়দানের অন্যতম দুই প্রধান। লাল-হলুদের প্রতিপক্ষ খিদিরপুর এবং মহামেডান খেলবে এরিয়ানের বিরুদ্ধে। আইএসএলে খেলবে লাল-হলুদের মূল দল। তাই বিদেশিহীন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলই কলকাতা লিগে খেলবে। তবে মহামেডান তাদের সেরা দল নিয়েই মাঠে নামবে।

নৈহাটি স্টেডিয়ামে দুপুর আড়াইটে থেকে ইস্টবেঙ্গল খেলবে খিদিরপুরের বিরুদ্ধে। লাল-হলুদের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ ডাগ আউটে বসবেন। একই দিনে স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণে ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিউটাউনের মাঠে ভারতীয় অনূর্ধ্ব ২০ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে কলকাতা লিগে রিজার্ভ দলের ফুটবলারদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে কনস্ট্যান্টাইনের।

ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো বলেছেন, ‘‘রিজার্ভ দলের সঙ্গে যোগ দিয়েছে কেরলের পাঁচ ফুটবলার। এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা টিকে জেসিনও আছে। আমরা সব ম্যাচ জেতার চেষ্টা করব।’’

অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন মহামেডান কলকাতা লিগের নিয়মানুযায়ী দুই বিদেশি নিয়েই সুপার সিক্সের প্রথম ম্যাচে খেলতে নামছে। টিম সূত্রে খবর, অধিনায়ক মার্কাস যোশেফ তো খেলবেনই। কোচ আন্দ্রে চেরনিশভের উপর নির্ভর করছে মার্কাসের পাশে বিদেশি স্ট্রাইকার খেলবেন নাকি একজন স্টপার খেলানো হবে। স্ট্রাইকার খেললে নাইজেরীয় দাউদা খেলবেন। স্টপার খেললে মাঠে নামবেন ওসমানে। মহামেডানে সামাদ, মিলন সিংদের চোট রয়েছে। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...