Monday, April 6, 2026

রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, বছরে ১৫ টির বেশি সিলিন্ডার নয়

Date:

Share post:

গ্যাস নিয়ে কালো বাজারের অভিযোগ নতুন কিছু নয়। এই সমস্যাতে লাগাম টানতে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার(Central Govt) বেধে দেওয়া হল বছরে সর্বোচ্চ রান্নার গ্যাস(Gas) কেনার সীমা। কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী এখন থেকে বছরে ১৫ টি বেশি সিলিন্ডার কেনা যাবে না, পাশাপাশি এক মাসে দুটি বেশি সিলিন্ডার অর্ডার দেওয়া যাবে না।

দীর্ঘদিন ধরেই রান্নার গ্যাসের কালোবাজারি নিয়ে অভিযোগ রয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় ঘরোয়া প্রয়োজনে গ্যাস কিনে অতিরিক্ত দামে তা হোটেল রেস্তোরাঁ খাবারের দোকান সহ নানান জায়গায় বিক্রি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বাণিজ্যিক প্রয়োজন যে গ্যাস কেনার কথা রান্নার গ্যাসের চেয়ে অনেক দামি। তাই চলছে এই অসাধু পন্থা। এই পরিস্থিতিতে লাগাম টানতেই এবার কঠোর পদক্ষেপ নিল সরকার।

বর্তমানে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ১ হাজার ৯৯৫.৫০ টাকা। সাধারণ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭৯ টাকা দিয়ে। দামের এই ফারাকের জন্যই ব্যবসায়ীরা বেআইনিভাবে ঘরোয়া গ্যাস ব্যবসার কাজে ব্যবহার করছে। সেটা রুখতেই এই কড়া ব্যবস্থা। বিবৃতিতে জানানো হয়েছে, মাসে দু’টির বেশি গ্যাস আর কিনতে পারবেন না সাধারণ গ্রাহকরা। আর বছরে এই সর্বোচ্চ সীমা ১৫টি। বছরে সর্বোচ্চ ১৫টি গ্যাস সিলিন্ডার কেনা গেলেও ভরতুকি অবশ্য পাওয়া যাবে সর্বোচ্চ ১২টিতে। এমনিতেই এখন উজ্বলা যোজনার বাইরে সাধারণ গ্রাহকরা ভরতুকি পান না। কেন্দ্রই ধীরে ধীরে এই ভরতুকি ছেঁটে দিয়েছে।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...