Thursday, June 18, 2026

জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার মৃ*ত্যুরহস্যে গ্রেফতার ৪

Date:

Share post:

কথা রাখল পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্য মৃত্যুতে চারজনকে গ্রেফতার করা হল। সোমবার ভোররাতে হরিপাল থেকে এই চারজনকে গ্রেফতার করে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালিকার আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। আজই ধৃত ৪ জনকে শ্রীরামপুর আদালতে তোলা হবে।

আরও পড়ুন:নাবালিকার মৃ*ত্যু নিয়ে রাজনীতি চাই না,জাঙ্গিপাড়ায় ঢুকতেই বাধার মুখে পড়ল কংগ্রেসের প্রতিনিধি দল

শনিবার থেকেই হুগলীর জাঙ্গিপাড়ার শ্রীহট্ট গ্রামের একটি জলাশয় থেকে ওই নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হয়।এরপর থেকেই ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চর্চা। পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করেছিল, নিখোঁজ ওই নাবালিকার রহস্যমৃত্যুর তথ্য ৪৮ ঘণ্টার মধ্যেই উন্মোচন করা হবে। সেইমত তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের বয়ান অনুযায়ী,  নিখোঁজ হওয়ার সময় নাবালিকার কাছে থাকা সাইকেলটির খোঁজ শুরু করে পুলিশ। গ্রামের বিভিন্ন জলাশয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নামিয়ে সেই সাইকেলের খোঁজ করা হয়।পাশাপাশি, ড্রোনের সাহায্য এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ।

এদিকে রবিবার সকালে কংগ্রেসের একটি প্রতিনিধি দল গ্রামে ঢোকার চেষ্টা করে। তখন গ্রামবাসীদের বাধার মুখে পড়েন কংগ্রেসের প্রতিনিধি দল। গ্রামবাসীদের তাড়া খেয়ে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয় কংগ্রেসের প্রতিনিধি দল। গ্রামবাসীরা সাফ জানান,মৃত্যু নিয়ে কোনওরকম রাজনীতি চাননা তারা। প্রশাসনের উপর পূর্ণ ভরসা রয়েছে তাদের। একইরকম ভাবে গ্রামবাসীদের বাঁধার মুখে পড়তে হয় বিজেপি প্রতিনিধি দলকেও। তবে শেষমেশ আইনজীবীর পরিচয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...