Sunday, March 15, 2026

দিওয়ালির আগে বড় সুখবর কেন্দ্রের! বোনাস পাচ্ছেন রেলকর্মীরা

Date:

Share post:

দিওয়ালির মুখে সুখবর শোনাল কেন্দ্র। বুধবার অ্যাড হক বোনাস (Ad Hoc Bonus) মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। গ্রুপ বি (Group B) এবং গ্রুপ সি-র (Group C) যেসব নন-গেজেটেড কর্মী যাঁরা কোনও অ্যাড হক বোনাস স্কিমের আওতায় নেই, তাঁরা এই সুযোগসুবিধা পাবেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (Central Paramilitary Forces) এবং সশস্ত্র বাহিনীর জওয়ানরাও (Armed Forces Jawan) এই বোনাস স্কিমের (Bonus Scheme) আওতায় আসবেন। একইসঙ্গে বোনাস পাচ্ছেন রেল কর্মীরাও। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২১-২২ সালের জন্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ৩০ দিনের বেতনের সমতুল্য হবে। এক্ষেত্রে সেই সরকারি কর্মী গ্রুপ বি নন গেজেটেড (Non Gazetted) এবং গ্রুপ সি যে পদের থাকুন না কেন, তাঁদের ২০২১-২২ আর্থিক বছরের নিরিখে এই বোনাস নির্ধারিত হবে।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কাজ করা ক্যাজুয়াল লেবাদেরও (Casual Labour) বোনাসের আওতায় আনা হয়েছে। যেসব কর্মী সপ্তাহের ছয়দিন হিসেবে বছরে কমপক্ষে ২৪০ দিন হিসেবে ৩ বছর কিংবা তার বেশি সময় ধরে কাজ করেছেন, তাঁরা এই বোনাসের আওতায় আসবেন। পাশাপাশি যেসব অফিসে ৫ দিন কাজ তাঁরাও এই সুযোগসুবিধা পাবেন। এঁদের ক্ষেত্রে বোনাসের পরিমাণ হবে ১১৮৪ টাকা।

তবে কেন্দ্রীয় সরকারের তরফে নন গেজেটেড রেলকর্মীদের জন্য ২০২১-২২ আর্থিক বছরের ৭৮ দিনের মজুরির সমতুল্য অ্যাড হক বোনাস হিসেবে দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১১.২৭ লক্ষ নন গেজেটেড রেলকর্মী উপকৃত হবেন। তবে এর মধ্যে আরপিএফ জওয়ানরা (RPF Jawan) পড়বেন না। ইতিমধ্যে রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস দিতে কেন্দ্রের খরচ ধরা হয়েছে ১৮৩২.০৯ কোটি টাকা। রেলকর্মীদের জন্য বোনাসের সর্বোচ্চ পরিমাণ হবে ১৭৯৫১ টাকা।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...