Wednesday, April 1, 2026

এবার সৌরভ-বিতর্কে মুখ খুললেন অরুণ ধুমাল

Date:

Share post:

এবার সৌরভ-বিতর্কে মুখ খুললেন বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধুমাল (Arun Dhumal)। বলে দিলেন বোর্ডে কেউ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিরুদ্ধে একটি শব্দও বলেননি। বরং সবকিছু তাঁর সঙ্গে আলোচনা করেই হয়েছে। ‘‘স্বাধীন ভারতে কোনও বোর্ড সভাপতি তিন বছরের বেশি চেয়ারে থাকেননি। বোর্ডের কিছু সদস্য দাদার বিরুদ্ধে গিয়েছিল বলে মিডিয়াতে যা বলা হচ্ছে, তা একেবারে ভিত্তিহীন।”এমনটাই জানালেন বিদায়ী কোষাধক্ষ্য।

এমনকি, ধুমাল এ-ও বলেছেন যে সৌরভ আইপিএল চেয়ারম্যান হতে রাজি হলে তিনি বোর্ডের নতুন কমিটিতে থাকার সুযোগ পেতেন না। ১৮ অক্টোবর এজিএমে ব্রিজেশ প্যাটেলের জায়গায় নতুন আইপিএল চেয়ারম্যান হতে চলেছেন ধুমল। এই প্রস্তাব আগে সৌরভকে দেওয়া হয়েছিল। একবার বোর্ড সভাপতি থাকার পর তিনি কোনও সাব কমিটির মাথায় বসতে রাজি হননি।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দেশের অন্যতম সেরা অধিনায়কের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পরই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। তবে সৌরভ আগেরদিন কলকাতায় এক অনুষ্ঠানে বলেছেন, কেউ চিরকাল এক পদে থাকে না। আগামি দিনে নতুন কোনও দায়িত্বে দেখা যাবে তাঁকে। এরপরই এই বিষয়ে মুখ খুললেন ধুমাল। তিনি বলেন, “সৌরভের জমানায় গত তিন বছরে, বিশেষ করে কোভিডের চ্যালেঞ্জের মধ্যে বোর্ড যেভাবে চলেছে তাতে সবাই সন্তুষ্ট। দাদার অসাধারণ ক্রিকেট কেরিয়ার। দারুণ লিডার। প্রশাসক হিসাবেও সবাইকে নিয়ে কাজ করেছেন।”

আরও বলেছেন ভাবী আইপিএল চেয়ারম্যান।ধুমালের আরও দাবি, আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে রজার বিনিকে সভাপতি বাছা হয়েছে। তাঁর এখন ৬৭। তিন বছর পর ৭০ হয়ে গেলে এই দায়িত্ব নেওয়ার সুযোগ থাকত না। এটা নিয়ে সৌরভের সঙ্গেও কথা হয়েছে ’৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যের। কোষাধ্যক্ষ হিসাবে তাঁর জমানায় দুটি নতুন আইপিএল দল এনে ১২ হাজার কোটি টাকা তুলে আনাকে বিরাট সাফল্য বলে দাবি করেছেন ধুমাল। সেইসঙ্গে আইপিএল মিডিয়া রাইটস থেকে পাঁচ বছরে উঠে আসবে ৪৮,৩৯০ কোটি টাকা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...