Tuesday, April 14, 2026

জাতীয় গেমস ভলিবলে রূপোর পদক জয় বাংলার মেয়েদের

Date:

Share post:

জাতীয় গেমস ভলিবলে রূপোর পদক জয় বাংলার মহিলা দলের। সেমিফাইনালে রাজস্থানের বিরুদ্ধে জয় পেলেও, ফাইনালে শক্তিশালী কেরালার কাছে হেরে যায় বাংলার মেয়েরা। গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচে এই কেরালার কাছেই হেরে গিয়েছিল বাংলা দল। তাই ফাইনাল ছিল বদলা নেওয়ার লড়াই। কিন্তু শেষমেশ ফাইনালেও কেরালার কাছে হেরের রূপার পদকেই সন্তুষ্ট থাকতে হল অনুশ্রী, দেবাংশী, প্রেরণা, তিথিদের।

গত ৮ থেকে ১২ অক্টোবর গুজরাটের ভাবনগরে বসেছিল জাতীয় গেমস ভলিবল প্রতিযোগিতার আসর। পুরো প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স করে বাংলার প্রমিলা ব্রিগেড। কর্নাটক, তামিলনাড়ু, রাজস্থানকে পরাজিত করে ফাইনালে পৌছায় ভলিবলে বাংলার মহিলা দল। গ্রুপের প্রথম খেলায় কেরালার কাছে ৩-০ সেটে হেরে গেলেও রুকসানার নেতৃত্বে অনুশ্রী, দেবাংশী, প্রেরণা, তিথিদের অন্যবদ্য খেলায় কর্নাটক  ও তামিলনাড়ু কে ৩-০ সেটে হারিয়ে গ্রুপের রানার্স হয়ে সেমিফাইনালে ওঠে বাংলা। সেমিফাইনালে বাংলার মুখোমুখি হয়েছিল রাজস্থান। সেই ম‍্যাচে সাহসী লড়াইয়ে রাজস্থানকে ০-৩ সেটে হারায় বাংলা। তবে ফাইনালে উঠলেও সোনা জয় হল না বাংলার। শেষমেশ রূপার পদকেই সন্তুষ্ট থাকতে হল অনুশ্রীদের।

আরও পড়ুন:কেরালার বিরুদ্ধে ম‍্যাচ জিতে ডার্বির দামামা বাজিয়ে দিলেন বাগান কোচ


Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...