Tuesday, June 23, 2026

কালীপুজোয় কালী সেজে ধর্মতলায় অভিনব ধরনা প্রাইমারি টেট উত্তীর্ণদের

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয় (Natural Disaster) উপেক্ষা করেই আলোর উৎসবে মেতেছে রাজ্যবাসী। তবে টেট উত্তীর্ণ (TET Candidates) বঞ্চিত প্রার্থীদের ভবিষ্যৎ এখনও অন্ধকারে। রাজ্য সরকারের তরফে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এখন ধরনা চাকরি প্রার্থীরা।

দুর্গাপুজোর, কোজাগরি লক্ষ্মীর পুজোর মতো কালীপুজোতেও (Kali Puja) অভিনব আন্দোলন (Protest) টেট উত্তীর্ণদের। কালী সেজে এবার ধরনায় সামিল হলেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে শক্তিদেবীর কাছে তাঁদের প্রার্থনা, তাঁদের উপর যে মানবরূপী দানবগুলি অত্যাচার করছে, তাঁদের নিধন করতে আর একবার ধরনীর বুকে আসুক দেবী মা।

যাঁরা ধরনা দিচ্ছেন, তাঁরা সকলেই ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে টেট পাস করেছেন। আজ, সোমবার এই ধরনা ৬৮ দিনে পড়ল। কোজাগরি লক্ষ্মীর পুজোর দিন লক্ষ্মী সেজে ধরনায় দিয়েছিলেন চাকরিপ্রার্থীদের।

এদিকে অনলাইনে (Online) টেট নিয়োগে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। দুর্গাপুজোর চতুর্থীর দিন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শূন্যপদের সংখ্যা ১১ হাজারেরও কিছু বেশি। এরপরই সল্টলেক করুণাময়ীতে পর্ষদের অফিসের সামনে অনশন শুরু করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। দাবি, ইন্টারভিউ ছাড়া চাকরি দিতে হবে। শেষপর্যন্ত মধ্যরাতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...