Thursday, June 25, 2026

খারিজ রাজু সাহানির জামিনের আবেদন! জেল হেফাজতের মেয়াদ বাড়ল সঞ্জয়েরও

Date:

Share post:

হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির (Raju Sahani) জামিনের (Bail) আবেদন খারিজ করল আদালত। শনিবার চিটফাণ্ড কাণ্ডে আসানসোল জেলা ও দায়রা আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে যায়। পাশাপাশি এদিন রাজু ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংয়ের (Sanjay Singh) জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ বাড়ানোর পাশাপাশি সিবিআইকে (CBI) কেস ডায়েরি (Case Diary) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

তদন্তকারীরা জানিয়েছেন, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ব্যবসায়ী সঞ্জয় সিং চিটফান্ড সংস্থা থেকে প্রচুর সুবিধা ভোগ করেছেন। অভিযোগ, চিটফান্ড সংস্থার চেয়ারম্যানের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন হয় সঞ্জয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওই চিটফান্ডের টাকায় সঞ্জয় অন্য ব্যবসা শুরু করেন। তাঁকে জেরা করে আরও তথ্য জানতে চাইছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, এই মামলায় উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি ২মাসের বেশি সময় ধরে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন। শনিবারও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সিবিআই সূত্রের খবর, রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ ও উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখে নাম উঠে আসে এই সঞ্জয় কুমার সিংয়ের। এরপরই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...