Saturday, April 4, 2026

সিঙ্গল উইন্ডো সিস্টেম: শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সরল করল রাজ্য

Date:

Share post:

ঢেলে সাজছে শিল্পসাথী পোর্টাল। একই জায়গা থেকে শিল্প সংস্থাগুলির বিভিন্ন রকমের ছাড়পত্র দেওয়ার উদ্দেশ্যে এই পোর্টালটি (Portal) চালু হয়েছে। সেটি আরও উন্নত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দুমাসের মধ্যে আরও উন্নত সুযোগ-সুবিধা যুক্ত এই পোর্টালটি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টাই কাজ করবে নতুন পোর্টাল। বাংলায় শিল্প পরিকাঠামো মানোন্নয়নে পৃথক নীতির পরিকল্পনা করছে রাজ্য সরকার।

আরও পড়ুন- Hooghly: পঞ্চমীতেই প্যান্ডেলে ভিড়, জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা চন্দননগর

শিল্পমন্ত্রী জানান, বিনিয়োগের ক্ষেত্রে বড় বা ছোট শিল্পের মধ্যে রাজ্য সরকার কোনও বিভেদ করে না। রাজ্য সব ধরনের বিনিয়োগকারীকে একই রকম ভাবে সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত। সমস্যার সমাধানেও একই ধরনের তৎপরতা দেখাবে শিল্প দফতর। সিঙ্গল উইন্ডো সিস্টেম (Single Window System) চালুর মাধ্যমে দ্রুততার সঙ্গে জমি মিলবে।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্পস্থাপন ও কর্ম সংস্থানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে তৈরি হয়েছে শিল্পবান্ধব পরিবেশও। এবার থেকে শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ করল রাজ্য সরকার। এই ফলে রাজ্যে শিল্পে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা শশী পাঁজার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...