Wednesday, April 1, 2026

ভোটের আগে গুজরাটে CAA! বাংলায় করতে দেব না: গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

সারাদেশে সিএএ লাগু করার কেন্দ্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে ফের গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MamataBandopadhyay)। বিধানসভা নির্বাচনের আগে গুজরাটের (Gujarat) দুই জেলায় বসবাসকারী তিন দেশ থেকে আসা অমুসলিম মানুষজনকে ভারতের নাগরিকত্ব (Citizenship) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই বিষয় নিয়ে বাংলাতেও গলা ফাটাচ্ছেন বিজেপি (BJP) নেতৃত্ব। বুধবার চেন্নাই যাওয়ার আগে বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, বাংলায় এ সব করতে দেওয়া হবে না।

বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “এই সব রাজনীতি বন্ধ করো। গুজরাটে নির্বাচন আসছে বলে এসব করছে। আমরা এসব করতে দেব না। আমরা সবাই নাগরিক, এটাই আমার থিওরি। আপনি সব জানেন, আমিও সব জানি। দেশবাসীও সব জানেন।”

গুজরাট বিধানসভা নির্বাচনের আগে দুই জেলায় বসবাসকারী অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পারসি, জৈন ধর্মাবলম্বী সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে তা হবে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসারে। এর বিরুদ্ধে এদিন সরব হন মমতা। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, গুজরাট মডেল বাংলায় করতে দেব না।

আরও পড়ুন- Fever: রাজ্যে অজানা জ্বরে বাড়ছে শিশু আক্রান্তের সংখ্যা

 

 

Related articles

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...