Wednesday, April 1, 2026

গোবিন্দভোগ চালের শুল্ক প্রত্যাহারের দাবি, মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

গোবিন্দভোগ চালে রফতানি শুল্ক বসানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি লিখলেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় গোবিন্দভোগ চালের চাহিদা রয়েছে। পুজো-পার্বণে তার ব্যবহার হয়। তাই গোবিন্দভোগ চালের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হোক।

সুগন্ধের জন্য বাসমতী চালের সঙ্গে একই বন্ধনীতে উচ্চারিত হয় গোবিন্দভোগ চালের নাম। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বিদেশেও এই চালের চাহিদা আছে। সৌদি আরব, আমিরশাহি, কাতার-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই চালের চাহিদা রয়েছে। বাংলা থেকে নিয়মিত ওইসব দেশে রফতানি হয়। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে গোবিন্দভোগ চালের উৎপাদন বাড়াতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। এখন শুল্ক বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলার চাষিরা। বাসমতী চালের উপর শুল্ক বসায়নি কেন্দ্র। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, তাহলে গোবিন্দভোগের ওপর কেন এই শুল্ক? তা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Aindrila Sharma: আচমকা ফের অসুস্থ, ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...