Sunday, February 22, 2026

প্ল্যাটফর্ম টিকিট কেটে ট্রেনে উঠছেন , সিট ফাঁকা না থাকলে বিপদ !

Date:

Share post:

রেলের (Indian railway)নিত্য নতুন নিয়মের জেরে মাঝে মধ্যেই জেরবার হতে হয় সাধারন যাত্রীদের। ফের এক নয়া নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। রিজার্ভেশনের (Reservation)নিয়ম মেনে টিকিট ছাড়াই এবারে ট্রেনে ভ্রমণ (Train journey) করতে পারবেন আপনিও। তবে সেক্ষেত্রে প্ল্যাটফর্ম টিকিট (Platform Ticket) কেটে ট্রেনে উঠতে হবে এবং টিটির (Travelling Ticket Examiner)কাছ থেকে জানতে হবে আপনাকে যে সিট ফাঁকা আছে কিনা। যদি সেটা না হয় তাহলে বিপদে পড়বেন আপনি।

ট্রেনে সফর করতে সকলেই ভালবাসেন। কম সময়ে কম ধকলে নিজের গন্তব্যে সহজেই পৌঁছে যাওয়া যায়। কিন্তু অনেকেই সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে সঠিক সময়ের মধ্যে টিকিট কেটে উঠতে পারেন না। এই বিষয় নিয়ে রেল বোর্ডে বিস্তর আলোচনার পর এবারে এমন একটি নতুন নিয়ম শুরু করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে যেখানে কোন টিকিট দরকার নেই। অর্থাৎ আপনি রিজার্ভেশন ছাড়াই ভ্রমন করতে পারবেন খুবই সহজে। কিন্তু সেটা কীভাবে সম্ভব প্রশ্ন তুলছেন অনেকেই। রেলের নতুন নিয়ম অনুযায়ী আপনার যদি রিজার্ভেশন করানো না থাকে এবং আপনাকে ট্রেনে করে কোথাও যেতে হয় তাহলে আপনি শুধুমাত্র প্ল্যাটফর্মে টিকিট কেটে নিয়ে ট্রেনে উঠতে পারবেন। তবে এটা ট্রেনে ওঠার জন্য, বাকি সফরের জন্য ট্রেনে আপনাকে টিকিট চেকারের কাছে গিয়ে টিকিট তৈরি করাতে হবে। আপাতদৃষ্টিতে ব্যাপারটা সহজ মনে হলেও, যদি ট্রেনের সিট খালি থাকে তবেই আপনি এই সুবিধা পাবেন। রেলের তরফে বলা হচ্ছে তৎকাল বুকিং ঝক্কি এড়াতে এমন সিদ্ধান্ত।

spot_img

Related articles

বিয়ে নিয়ে অশান্তি, তরুণীকে নারকীয় অত্যাচার লিভ ইন পার্টনারের

গুরগাঁওতে (Gurugram) ডেটিং অ্যাপে আলাপের পর পছন্দের সঙ্গীর সাথে লিভ ইনে (Live in)থাকতেন ১৯ বছরের তরুণী। কিন্তু দুঃস্বপ্নেও...

ভাঙড়ে শওকত-খাইরুলের উপর হামলা, অভিযোগের আঙুল আইএসএফের দিকে 

উত্তপ্ত ভাঙড়, ক্যানিং উত্তর-পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla)গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেতা খাইরুল ইসলাম। শনিবার...

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮...

সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু কলকাতা হাই কোর্টের তৎপরতা। অল্প সময়ে কীভাবে প্রায় ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার...