Monday, April 6, 2026

বাংলার সাফল্য, জলজীবন মিশনে রাজ্যের ৫০ লক্ষ গ্রামীণ পরিবারে পৌঁছেছে নলবাহিত পানীয় জল

Date:

Share post:

বাংলার সাফল্য। কেন্দ্রের জলজীবন মিশন (Jal Jeevan Mission) প্রকল্পের আওতায় রাজ্যের ৫০ লক্ষ গ্রামীণ পরিবারে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে। শুক্রবার পর্যন্ত ৪৯ লক্ষ ৯৮ হাজারের মতো বাড়িতে পানীয় জলের লাইন (Water Supply Line) পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে। শনিবার, আরও দুহাজার পানীয় জলের (drinking water) সংযোগ সম্পূর্ণ করা হয়েছে বলে জনস্বাস্থ্য কারিগরি দফতর (Department of Public Health Technology) সূত্রে খবর। জল জীবন মিশন (Jal Jeevan Mission) প্রকল্পের আওতায় ২০২৪ সালের মধ্যে রাজ্যের ১ কোটি ৭৭ লক্ষ গ্রামীণ বাড়িতে নল বাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার নিরিখে ২০২১-২২ আর্থিক বছরে সারা দেশের মধ্যে প্রথম স্থান কেন্দ্রের কাছ থেকে পুরস্কৃত হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, রাজ্য সরকার ওই অর্থবছরে ২৩.৩৭ লক্ষেরও বেশি সংযোগ প্রদান করেছে। ওড়িশা এবং বিহার যথাক্রমে ১৭.৪৭ এবং ১৭.৩৯ লক্ষ সংযোগ প্রদান করে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...