Monday, April 6, 2026

এসএসসিতে নিয়োগ শুরু হতেই আবেগে ভাসলেন চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

একাধিক আইনি জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগ। শেষপর্যন্ত রাজ্য সরকারের সদিচ্ছায় ১৬০০ শূন্যপদে শুরু হল নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়।এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই চাকরিপ্রার্থীরা আবেগে ভাসলেন।এমনকী আনন্দে অনেককে কেঁদে ফেলতেও দেখা গিয়েছে। তাঁরা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া কথা রাকায় খুশির ঝলক সবার চোখেমুখে। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জন চাকরিপ্রার্থীই নিয়োগপত্র পাবেন। রাজ্য মন্ত্রিসভায় আগেই শূন্যপদ তৈরি করা হয়েছিল। মূলত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থী যাঁরা ওয়েটিং লিস্টে ছিলেন, তাঁদের জন্যই এই শূন্যপদ তৈরি হয়েছিল।

আরও পড়ুন- ফের ২৪ নভেম্বর পর্যন্ত মানিকের জেল হেফাজতের নির্দেশ আদালতের

পুজোর আগে বিজ্ঞাপন দিয়ে নিয়োগের কথা জানানো হয়েছিল। শারীরশিক্ষায় ৮৫০ ও কর্মশিক্ষায় ৭৫০, দুটো মিলিয়ে ১৬০০ শূন্যপদ তৈরি হয়েছে। তার এক মাসের মধ্যেই শুরু হল নিয়োগ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এরপর নবম ও দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। তবে এ ব্যাপারে হাইকোর্টের মতামতকেই গুরুত্ব দিতে চায় পর্ষদ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...