Friday, March 13, 2026

অনলাইন গেমের ফাঁদে পা!দেনার দায়ে জর্জরিত হয়ে নিজের মেয়েকে খু*ন করে আত্ম*ঘাতী বাবা

Date:

Share post:

মোবাইলে অনলাইন গেম খেলতে গিয়ে বাজারে প্রচুর দেনা হয়ে গিয়েছিল। প্রায়ই বাড়ি এসে তাগাদা দিতেন পাওনাদারেরা।যার জেরে একপ্রকার মানসিক চাপে ভুগতেন রেলকর্মী। রবিবার তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হল। সঙ্গে উদ্ধার হয় তাঁর মেয়ের দেহও।ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আদ্রায়। অভিযোগ, পেশায় রেলকর্মী বাবাই তাঁর পাঁচ বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করে নিজেও নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।

আরও পড়ুন: অনলাইন গেমিং প্রতারণাকাণ্ডে গ্রেফতার আরও ৫

পুলিশ সূত্রে খবর, মৃত রেলকর্মীর নাম অমর মোদক (৩৫) । তিনি রেলের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন। তাঁর মেয়ের নাম অঙ্কিতা।তাঁরা আদ্রার বাসিন্দা ছিলেন। প্রতিবেশীরা জানিয়েছেন, অনলাইন গেমের ফাঁদে পড়েছিলেন অমর। সেই গেম খেলতে গিয়ে অনেকের থেকে ঋণ নিয়েছিলেন। মৃতের স্ত্রী জানান, বাজারে কয়েক লাখ টাকার দেনা হয়ে গিয়েছিল স্বামীর। তার জন্য মাঝেমাঝেই পাওনাদারের চাপ দিতেন। দেনা শোধ করতে না পারায় মানসিক চাপে ভুগছিলেন অমর।

পুলিশকে স্ত্রী জানান, মাঝেমধ্যেই তিন জন মিলে মরে যাওয়ার কথা বলতেন অমর। আমি ওকে অনেক বুঝিয়ে ছিলাম। আমার বাবাও সাহায্য করেছিলেন। তার পরেও কেন এমন করল! আমাকেও মেরে ফেলতে পারত। আমায় কেন বাঁচিয়ে রাখল? স্ত্রীর দাবি, ‘‘আমার খাবারে হয়তো কিছু মিশিয়ে দিয়েছিল অমর। আমি গভীর ঘুমে চলে যাওয়ার পর এই কাণ্ড ঘটায় স্বামী! মেয়েকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’’
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাবা ও মেয়ের দেহ উদ্ধার করে। জেলার পুলিশ সুপার জানান, ‘ আগামিকাল (সোমবার) দেহ দুটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’

spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...