Sunday, April 5, 2026

কলকাতা থেকে শিক্ষা ! এবার শিলিগুড়িতেও বন্ধ হতে চলেছে হুক্কা বার

Date:

Share post:

কলকাতা সল্টলেকের পর এবার শিলিগুড়িতেও বন্ধ হতে চলেছে হুক্কা বার। কলকাতার দেখানো পথেই এবার হাঁটতে চলেছে শিলিগুড়িও। এক সপ্তাহ আগেই কলকাতা পুরসভার টক টু মেয়রঅনুষ্ঠানে শহরের হুক্কা বারগুলি বন্ধ করার কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। সেই পথে এবার হাঁটতে চলেছে শিলিগুড়িও। ফিরহাদ হাকিমের কথায় সম্মতি দিয়ে শিলিগুড়িতেও হুক্কা বার বন্ধ করতে চলেছেন মেয়র গৌতম দেব। জানা গিয়েছে, খুব শীঘ্রই হুক্কা বারগুলির লাইসেন্স বাতিলের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কলকাতায় বন্ধ হচ্ছে হুক্কা বার, দেওয়া হবে না নয়া লাইসেন্স: কড়া মনোভাব মেয়রের

গত কয়েক বছরে শিলিগুড়ি শহরে ব্যাঙের ছাতার মতো হুক্কা বারের বাড়বাড়ন্ত বাড়ছে। হুক্কার আড়ালে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে। তাই যুব সমাজের স্বার্থে শিলিগুড়ির মেয়র গৌতম দেব হুক্কা বারের অনুমতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। লকাতার হুক্কা বারগুলি বন্ধ করার পর বিষয়টি নজরে আসতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, ”কলকাতা থেকে বিষয়টি খোঁজ নেব। সেখানে যদি হুক্কা বার বন্ধ হয় তবে শিলিগুড়িতেও হুক্কা বার বন্ধ করা হবে। বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।

সূত্রে খবর, শিলিগুড়ির সেবক রোড, মাটিগাড়ায় থাকা পাবগুলিতে হুক্কা বার চালানো হয়। কয়েক জায়গায় রেস্তোরাঁতে হুক্কা বারের যদিও লাইসেন্স রয়েছে। বহুদিন ধরেই এই হুক্কাবারে তরুণ প্রজন্মের বিপুর ভিড় নজরে আসছিল। যেভাবে নতুন প্রজন্ম এই নেশার দিকে ঝুঁকছে তাতে উদ্বেগপ্রকাশ করেছেন শহরের শিক্ষক মহল থেকে শুরু করে সংস্কৃতি মহলের সঙ্গে যুক্তরা। কয়েক বছর আগে শহরে থাকা হুক্কা বার বন্ধের দাবিতে আন্দোলনেও নেমেছিলেন শহরের বিদ্বজ্জনেরা।তাই এসবের কথা মাথায় রেখেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয় গৌতম দেব। শীঘ্রই হুক্কা বার যাতে বন্ধ করা যায়, তার চেষ্টা করবেন তিনি বলে আশ্বাস দিয়েছেম।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...