Monday, April 6, 2026

ছুটির দিন কাকভোরে ফের চিংড়িঘাটায় দুর্ঘটনা! আহত ৪

Date:

Share post:

ফের চিংড়িহাটায় গাড়ির বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। রবিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে চিংড়িহাটা থেকে সেক্টর ফাইভগামী একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে নির্মীয়মাণ মেট্রো রেলের পিলারে।যার জেরে দুমড়ে মুচড় যায় গাড়িটি। আহত হন চারজন যাত্রী। যাঁদের বৈসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:চিংড়িহাটা দুর্ঘটনায় মৃ*ত্যু হাসপাতালে চিকিৎসাধীন এক জখম মহিলার

স্থানীয় সূত্রের খবর, বাইপাস থেকে সেক্টর ফাইভগামী একটি প্রাইভেট গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। চিংড়িহাটা থেকে বাঁক নিয়ে সেক্টর ফাইভের দিকে ঢোকার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি মেট্রোর পিলারে ধাক্কা মারে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। জানা গেছে, গাড়িতে মোট চারজন ছিলেন। তাঁদের মধ্যে তিনজন পুরুষ, একজন মহিলা।দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটিও ।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার চিংড়িহাটা মোড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। পরপর ৮ জনকে ধাক্কা দেয় একটি বেপরোয়া গাড়ি। ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লি থেকে ফিরে সরাসরি এসএসকেএম হাসপাতালে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় টুইট করে দুঃখপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী।তার রেশ কাটতে না কাটতেই ফের চিংড়িঘ্টায় দুর্ঘটনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...