Wednesday, March 25, 2026

Uttarpradesh : সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কের ভল্ট কেটে ২ কেজি সোনা পাচার !

Date:

Share post:

এ যেন সিনেমা এসে বাস্তবে ধরা দিল। প্রায় ১০ ফুটের সুড়ঙ্গ খুঁড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (State-owned banks)লকার ভেঙে টাকা সোনা লুট করার মতো দুঃসাহসিক ঘটনা যোগী রাজ্যে (Yogi State)। ফের বিজেপি (BJP)শাসিত রাজ্যে পুলিশের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ মিলল। যে সুড়ঙ্গটি করা হয়েছিল তা ছিল ৪ ফুট চওড়া। ব্যাঙ্কের পিছনের দিকে একটি ফাঁকা জায়গা ছিল। পরিকল্পনা করে সেখান থেকেই সুড়ঙ্গটি এমন ভাবে খোঁড়া হয়েছিল যাতে সাধারণ মানুষের চোখে চট করে ধরা না পড়ে। অবাক হয়েছেন পুলিশের দুঁদে অফিসাররাও। উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur, Uttarpradesh)ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

স্পেনের সেন্ট্রাল ব্যাঙ্কের ভল্ট ভেঙে কয়েকশো কোটি টাকার সোনা চুরির সেই ঘটনা মনে আছে, মানে সিনে পর্দায় যা পরিচিত ‘মানি হাইস্ট’ নামে। এবার সেই কাহিনী বাস্তবে উঠে এল। ২০২২ সালে এইভাবে ডাকাতি হতে পারে বিশ্বাস করতে পারছেন না কেউই। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ডাকাতরা প্রথমে অ্যালার্ম ব্যবস্থাকে অকেজো করে স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেন। তার পর ভল্ট কেটে প্রায় ২ কেজি সোনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান গোটা বিষয়টা রেইকি করে তারপর প্ল্যান করা হয়েছিল। তবে যেভাবে ১০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে সোজা ভল্টে পৌঁছে যায় ডাকাতদল, তাতে পরিষ্কার যে ব্যাঙ্কের ভেতরের কোনও কর্মীর এতে সক্রিয় মদত ছিল। টাকার ভল্ট অবশ্য ভাঙতে পারেন নি দুষ্কৃতীরা বলেই ব্যাঙ্ক সূত্রে খবর। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...