Saturday, June 20, 2026

আচমকা দুদিন বন্ধ ইডির সদর কার্যালয়, কারণ কী!

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার ভয়েই জড়োসড়ো অনেকে। আচমকা সন্দেহজনক ব্যক্তির বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) কিন্তু এবার তারাই কাঁপছে কোভিড আতঙ্কে। যার জেরে দুদিনের জন্য সিল করা হল দক্ষিণ দিল্লিতে অবস্থিত ইডির সদর কার্যালয় (HQ)। সূত্রের খবর, ইডির অনেক অফিসার এবং কর্মী কোভিড (Covid) পজিটিভ। এরপরেই শনিবার থেকে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ দফতর।

দক্ষিণ দিল্লির লোকনায়ক ভবনের দুটো তলা মিলিয়ে ইডির হেড কোয়ার্টার। সূত্রের খবর, স্পেশ্যাল ডিরেক্টর-সহ বেশ কয়েকজন তদন্তকারী অফিসার প্রথমে কোভিড আক্রান্ত হন। এরপরই সকলের পরীক্ষা করা হয়। সেখানে অনেকের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের মধ্যে থেকে ১০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। স্যানিটাইজ করার জন্য দুদিনের জন্য সদর দফতর সিল করে দেওয়া হয়েছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...