Saturday, June 20, 2026

বছরের প্রথম দিনেই একাধিক দুর্ঘটনার সাক্ষী তিলোত্তমা! মৃ*ত্যু বাইক চালকের

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনেই শহর কলকাতার (Kolkata) বিভিন্ন প্রান্তে পথ দুর্ঘটনা (Road Accident)। দিকে দিকে দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। রবিবার সকালে হেস্টিংস থানা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। অন্যদিকে, সায়েন্স সিটির (Science City) কাছে নাকা চেকিংয়ের সময় ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা এক গাড়ির। তবে পলাতক গাড়িচালক। তাঁর খোঁজে জারি তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে হেস্টিংস থানা এলাকার এজেসি বোস উড়ালপুলের কাছে বাইক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় বাইক চালকের। বাইক চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বছরের প্রথম দিনেই দুর্ঘটনার জেরে ব্যহত হয় যান চলাচল।

পাশাপাশি বছরের প্রথম দিনে দুর্ঘটনার সাক্ষী ইএম বাইপাস (E M Bypass) সংলগ্ন অজয়নগর মোড়। রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাটুলিগামী একটি গাড়ি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউশনের কাছে পিলারে ধাক্কা মারে। গাড়ির এয়ারব্যাগের কারণে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে গাড়িতে থাকা গাড়িমালিকের স্ত্রী এবং সন্তান সামান্য আঘাত পেয়েছেন। চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

অন্যদিকে, শনিবার বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা চেকিংয়ের জন্য দ্রুত গতির গাড়ি আটকাতে গিয়ে জখম তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তী। তাঁর পাঁজরে আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। ওই গাড়িচালক মদ্যপ ছিল বলেই অনুমান পুলিশের। গাড়িচালক পলাতক। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গাড়িচালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...