Wednesday, March 25, 2026

দলীয় নেতৃত্বের উল্টো সুর সুভাষের, বন্দে ভারতে হামলার সিআইডি তদন্তের দাবি

Date:

Share post:

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় যেখানে NIA, CBI তদন্তের দাবি করছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তখন তার উল্টো পথে হেঁটে সিআইডি তদন্তের দাবি আস্থা রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar)। তাঁর কথায়, “বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই। রাজ্য সরকার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিক”। BJP সংসাদ বলেন, “রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ, তাদেরকে দিয়েই তদন্ত হোক। রাজ্য পুলিশ অবিলম্বে মামলা রুজু করুক”।

মালদহের পরে জলপাইগুড়ি- পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসে (Bande Bharat) পাথর ছোড়ার ঘটনা ঘটে। এই বিষয়ে নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব বিজেপি নেতৃত্ব। পাল্টা হামলার তীব্র নিন্দা করে তৃণমূলের দাবি, বাংলাকে বদনাম করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুভাষ সরকার বলেন, রাজ্য পুলিশের আধিকারিকরা যথেষ্ট পারদর্শী। এই তদন্ত তাদের দিয়েই করানো উচিত।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...