Wednesday, March 25, 2026

অভিষেকের সঙ্গে দুই বিজেপি বিধায়কের সাক্ষাতে দলবদলের জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ক্যাম্যাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  দফতরে পশ্চিম মেদিনীপুর ও উত্তরবঙ্গের দুই বিজেপি বিধায়ক। আর এই সাক্ষাৎ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে  রাজনৈতিক মহলে। জল্পনা, তবে কি এই  দুই বিজেপি বিধায়ক দল বদল করে তৃণমূল পরিবারের সদস্য হচ্ছেন ?জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের।  মনে করা হচ্ছে, দলবদলের জন্যই এই সাক্ষৎ-কথাবার্তা। এমনকি তৃণমূলে যোগ দিলে কোন দায়িত্ব বর্তাবে তাদের ওপর, সেই বিষয়েও আলোচনা হয়েছে। দুই বিধায়ক যোগ দিলে বিজেপির কাছে সেটা বড় ধাক্কা হবে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে  রাজনৈতিক মহলে  জোর জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহল মহলের ধারণা, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গেরুয়া শিবির ছেড়ে  এই দুই বিজেপি বিধায়ক  তৃণমূলে যোগ দিতে পারেন । অবশ্য বিষয়েটি নিয়ে তৃণমূলের তরফে  এখনও কোনও তথ্য মেলেনি।আসলে বিজেপির অন্দরের ক্ষোভ-বিক্ষোভ বারবার প্রকাশ্যে চলে আসছে। দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। কিছুদিন আগেই  অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, তৃণমূল দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। এমনকি কাঁথির সভা থেকে অভিষেক বলেছিলেন, আমি দরজা খুললে   বিজেপি দলটাই উঠে যাবে।  তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, তাহলে ডিসেম্বরে ছোট্ট করে দরজাটা খুলে দিই।  ডিসেম্বরে বড়সড়ো যোগদান না হলেও নতুন বছরে শুরুতে  অভিষেক-বিজেপি বিধায়কদের সাক্ষাতের পর সেই জল্পনা তুঙ্গে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...