Wednesday, June 24, 2026

গোয়াগামী বিমানে বোমাতঙ্ক! জরুরি অবতরণ করল গুজরাটের জামনগরে

Date:

Share post:

গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল যাত্রীবাহী বিমানটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই আচমকাই বিমানে বোমা আছে বলে ফোন আসে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করানো হয় গুজরাটের জামনগরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে।

আরও পড়ুন:মাঝ-আকাশে বিকল হাইড্রোলিক ব্যবস্থা! কোনওরকমে রক্ষা পেল ১৪০ যাত্রীর ভিস্তারা বিমান

জানা গিয়েছে, মস্কো থেকে গোয়ার উদ্দেশে ২৪৪ জন যাত্রী নিয়ে বিমানটি রওনা দিয়েছিল। কিন্তু সোমবার রাতে বিমানটি অবতরণের আগেই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কাছে হুমকি ফোন আসে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে গোয়ার বদলে গুজরাটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। রাত ৯টা ৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়েই জামনগরে বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে।

খবর পেয়েই বায়ুসেনার ঘাঁটিতে পৌঁছে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল এবং স্থানীয় পুলিশ, প্রশাসন। পাইলট, কেবিন ক্র-সহ সকল যাত্রীদের তৎক্ষণাৎ নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত বিমানটিকে ‘আইসলেশন ওয়ে’- তে রাখা হয়েছে। যাতে অন্য বিমানগুলির থেকে সেটির দূরত্ব বজায় থাকে। চলছে তল্লাশি। বিমানে থাকা যাত্রীদের ব্যাগ খুলে দেখা হচ্ছে। কে বা কারা ফোন করেছিল, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি, রাশিয়া দূতাবাসেও জানিয়ে দেওয়া হয়েছে এই জরুরি অবতরণের কথা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...