Saturday, March 28, 2026

Spice Jet Airways : বিমানে বো*মাত*ঙ্ক ! চাঞ্চল্য ছড়ালো দিল্লি-পুনে উড়ানে

Date:

Share post:

বৃহস্পতিবার বিকেলে বিমানে বো*মাত*ঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিল্লিতে (Delhi)। দিল্লি বিমানবন্দর সূত্রে খবর বৃহস্পতিবার বিকালে স্পাইসজেটের (Spice Jet) দিল্লি-পুনে (Delhi-Pune Flight) বিমানে বো*মা রয়েছে বলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) একটি ফোন আসে। বিমানটি সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ ছাড়ার কথা ছিল। ফোন পাওয়া মাত্রই তল্লাশি শুরু করে সিআইএসএফ (CISF)। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত বিমান (Flight) থেকে কিছু উদ্ধার করা যায়নি। তবে ঘটনার জেরে আত*ঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মনে।

কয়েক মাস আগে পর্যন্ত দফায় দফায় বিমানের একাধিক গন্ডগোলের জেরে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের। কখনও মাঝ আকাশে বিমান বিপর্যয় কখনও বা উড়ানের শেষ মুহূর্তে যান্ত্রিক জটিলতা। এবার বো*মাত*ঙ্কের জেরে চাঞ্চল্য ছড়ালো বিমানবন্দরে। বিমানটি ছাড়ার কয়েক মিনিট আগেই দিল্লি বিমানবন্দরে একটি উড়ো ফোন আসে। স্পাইসজেট-এর (Spice Jet) দিল্লি-পুনে বিমানে বো*মা রয়েছে বলে ফোনে জানানো হয়। তল্লাশিতে কিছু পাওয়া না গেলেও কেন এমন কাণ্ড ঘটানো হল এবং এর পেছনে কাদের হাত রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...