Monday, June 15, 2026

ব্যাট হাতে বিজেপি বিধায়ক, বল হাতে ছুটছেন তৃণমূল নেতা! খেলার মাঠে সৌজন্যের নজির

Date:

Share post:

ব্যাট হাতে বিজেপি বিধায়ক, বল হাতে ছুটে আসছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। তৃণমূল নেতার বলে দুরন্ত ডিফেন্স বিজেপি নেতার। যা দেখে গোটা মাঠ জুড়ে হাততালি। এক কথায় ক্রিকেট মিলিয়ে দিল যুযুধান প্রতিপক্ষ দুই রাজনৈতিক দলের নেতাকে। রাজ্যজুড়ে রাজনৈতিক ভাবে তৃণমূল-বিজেপি উত্তপ্ত দ্বৈরথের মাঝেও সৌজন্যের নজির সৃষ্টি করল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর। খেলার মাঠে মিলেমিশে একাকার তৃণমূল এবং বিজেপি।

আরও পড়ুন:রাজনৈতিক সৌজন্য! কাঁথির কর্মসূচি আপাতত স্থগিত তৃণমূলের

গতকাল, শনিবার রাতে জমজমাট ছিল দাসপুরের রাজনগর জীবন-মৃত্যু ক্লাবের আয়োজনে ফ্রিডম কাপ-২০২৩। ৮ দলের এই নক-আউট ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল দাসপুরের রাজনগরে। খেলার শুরুতেই ছিল বাড়তি উত্তেজনা এবং উৎসাহ।


তারই মাঝে নজির সৃষ্টি হল ঘাটাল মহকুমার এই দাসপুরের রাজনগরে। খেলার উদ্বোধন পর্বে বল করতে দেখা যায় তৃণমূল পরিচালিত দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনিল দলুইকে আর ব্যাট হাতে একের পর এক বল ডিফেন্সে খেলে দিলেন ঘাটালের বিধায়ক এবং বিজেপি নেতা শীতল কপাট। শুধু তাই নয়, এক মঞ্চে বসার সঙ্গে মাল্যদান, খেলার উদ্বোধন মুহূর্তে ফিতে কাটা সবই হল একসঙ্গে।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...