Monday, June 15, 2026

অ্যাডভেঞ্চারের স্বাদ নেওয়া আর হল না! মাঝ আকাশেই স্বপ্নভঙ্গ নেপালে যাওয়া ৪ ভারতীয় যুবকের

Date:

Share post:

ইচ্ছে ছিল পোখরায় প্যারাগ্লাইডিং করার। গাড়িতে গোটা রাস্তায় চার ভারতীয় যুবক মিলে সেই পরিকল্পনা করতে করতে এসেছিলেন।মশগুল ছিলেন অ্যাডভেঞ্চারের আলোচনায়। কিন্তু স্বপ্নপূরণের আগেই সব শেষ।রবিবার সকালেই নেপালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ওই চার যুবকের।

আরও পড়ুন:মৃ*ত্যু নিশ্চিত জেনেও নেপালের বিমান দুর্ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন ভারতীয় যাত্রী! দেখুন সেই ভিডিয়ো
যে গাড়িতে ওই ৪ ভারতীয় যুবক নেপালে এসেছিলেন, তাতে সওয়ার ছিলেন নেপালেরই এক যুবক। তিনিই জানিয়েছেন একথা।জানান, গোটা রাস্তাটাই ওই চার জন পরিকল্পনা করতে করতে এসেছিলেন পোখরার প্যারাগ্লাইডিং করার বিষয়ে। গত শুক্রবার ওই চার যুবকের সঙ্গে নেপালের কাঠমান্ডু এসে পৌঁছন নেপালের বাসিন্দা অজয়কুমার শাহ। তিনি দক্ষিণ নেপালের সারলাহি জেলার বাসিন্দা। অজয় জানিয়েছেন, একই গাড়িতে আসায় যাত্রাপথে আলাপ হয়েছিল ওই দলটির সঙ্গে। অজয়কে নিজেদের বেড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন তাঁরা।

রবিবার সকালের বিমান দুর্ঘটনায় রাত পর্যন্ত নিশ্চিত করা যায়নি, ওই বিমানের পাঁচ ভারতীয় যাত্রীর মৃত্যু হয়েছে কি না। নেপালের ইয়েতি এয়ারলাইন্স জানিয়েছে, এঁদের নাম— অভিষেক কুশওয়াহা (২৫), বিশাল শর্মা (২২), অনিল কুমার রাজভর (২৭), সোনু জয়সওয়াল (৩৫) এবং সঞ্জয় জয়সওয়াল। এঁদের মধ্যেই ছিলেন ওই চার জন।


অজয় জানিয়েছেন, শুক্রবার এসে পশুপতিনাথ মন্দিরের কাছেই গৌশালায় ছিল দলটি। তার পর একটি হোটেলে চলে যায় তারা। সেখান থেকেই রবিবার রওনা হয় পোখরার উদ্দেশে। পোখরায় প্যারাগ্লাইডিং করে গোরক্ষপুর হয়ে দেশে ফেরার কথা ছিল তাদের। অজয় বলেছেন, ওই দলটিতে বয়সে সবচেয়ে বড় ছিলেন যিনি, তাঁর নাম সোনু। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে।কয়েকদিন আগেই বাবা হয়েছেন তিনি। তাই পুজো দিতে পশুপতিনাথের মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...