Monday, April 6, 2026

প্রতারণার শিকার হলেন ভারতীয় দলের ক্রিকেটার উমেশ যাদব

Date:

Share post:

বড়সড় প্রতারণার শিকার হলেন ভারতীয় দলের ক্রিকেটার উমেশ যাদব। জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের এই বোলারকে প্রতারিত করেছেন তাঁরই বন্ধু এবং ম্যানেজার। সূত্রের খবর, উমেশের নামে একটি জমি কেনার জন্য তাঁর থেকে টাকা নিয়েছিলেন ওই বন্ধু। কিন্তু সেই জমি না পেয়ে থানায় অভিযোগ করেন উমেশ।

এই নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শৈলেশ ঠাকরে নামের এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি।

ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন উমেশ। অভিযোগে উমেশ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর ২০১৪-এর ১৫ জুলাই বন্ধু ঠাকরেকে ম্যানেজার হিসাবে নিয়োগ করেন। ঠাকরে সেই সময় কর্মহীন ছিলেন।

এই নিয়ে এক পুলিশকর্মী বলেন, ” উমেশের যাবতীয় আর্থিক কার্যকলাপ সামলাত ঠাকরে। উমেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়কর এবং অন্যান্য আর্থিক কাজের দায়িত্ব ছিল ঠাকরের হাতেই। নাগপুরে একটি জমি খুঁজছিলেন উমেশ। সেই জমি কেনার জন্যেই তাঁর থেকে টাকা নেন ঠাকরে।”

জানা যাচ্ছে, একটি ফাঁকা জায়গায় জমি দেখেন উমেশের বন্ধু। ওই জমির দাম ৪৪ লক্ষ টাকা। উমেশ সঙ্গে সঙ্গে সেই টাকা ঠাকরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। কিন্তু ঠাকরে সেই জমি নিজের নামে কিনে নেন। উমেশ সে কথা জানতে পেরে ঠাকরেকে বলে জমির মালিকানা বদল করতে। ঠাকরে তাতে রাজি হননি। টাকাও ফেরত দেননি। তার পরেই কোরাডি থানায় অভিযোগ দায়ের করেন উমেশ।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...