Saturday, June 13, 2026

মুক্তি পেয়ে তলোয়ারে কেক কেটে বিজেপি নেতাদের সঙ্গে ‘সেলিব্রেশন’ রামরহিমের

Date:

Share post:

ধর্ষণ ও খুনের অপরাধে সাজাপ্রাপ্ত ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং(Gurmit Ram Rahim Singh) সদ্য মুক্তি পেয়েছেন প্যারোলে। ৪০ দিনের জন্য তার এই জেলমুক্তির পর ফের বিতর্কে জড়ালেন স্বঘোষিত গুরু। শনিবার নিজের আশ্রম বাগপতের বারনাওয়া পৌঁছে তলোয়ার হাতে কেক কাটতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয় রামরহিমের এই ‘স্বাধীনতা উদযাপনে’ তার পাশে দেখা গেল একাধিক বিজেপি নেতাকে(BJP Leaders)। সবমিলিয়ে বিতর্ক চরম আকার নিয়েছে।

ধর্ষণ ও খুনের অপরাধে সাজাপ্রাপ্ত রাম রহিমের প্যারোলে মুক্তির বিরোধিতায় শুরু থেকেই হরিয়ানা সরকারের বিরুদ্ধে সরব দিল্লির মহিলা কমিশন-সহ একাধিক সংগঠন। এরই মাঝে বিজেপির তাবড় নেতাদের উপস্থিতিতে তার কেক কাটার ছবি প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও বড় আকার নেয়। অস্ত্র আইনের অধীনে তরবারি দিয়ে কেক কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। জানা গিয়েছে, রাম রহিমের এই মুক্তি উদযাপনের অনুষ্ঠানে তার অনুগামিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ কৃষাণলাল পানওয়ার এবং বিজেপির প্রাক্তন মন্ত্রী কৃষাণকুমার বেদীও। একজন ধর্ষণ ও খুনের অপরাধে সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে বিজেপির তাবড় নেতাদের এহেন ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছে।

অবশ্য রামরহিমের এহেন বিতর্ক এই প্রথমবার নয়, এর আগেও প্যারোলে মুক্তি পাওয়ার পর বিজেপি নেতাদের নিয়ে নিয়মিত অনলাইনে সৎসঙ্গ করার জন্য বিতর্কের মুখে পড়েছিলেন ডেরা প্রধান। গত বছর ১৪ অক্টোবর গুরমিতকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া জেলে ফেরত পাঠানো হয় ২৫ নভেম্বর। উল্লেখ্য, ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুন ও সিরসার আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ডেরা সাচ্চা সৌদা প্রধানকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাবাসের রায় দিয়েছে আদালত। অবশ্য জেলবন্দি হয়ার পর থেকে বিজেপি শাসিত হরিয়ানা সরকারের সহযোগিতায় দফায় দফায় প্যারোলে মুক্তি পেয়েই চলেছেন রামরহিম।

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...