Sunday, June 28, 2026

মঙ্গলে অভিষেকের মেঘালয় সফরে ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল !

Date:

Share post:

মেঘালয় (Meghalaya) জয়ের রণকৌশল সাজিয়ে আগেই সাজিয়ে ফেলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দফায় দফায় মেঘালয় গিয়ে সংগঠন মজবুত করার পাশাপাশি দলীয়কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সেনাপতি দৃপ্ত ভাষণে এবং নম্র ব্যবহারে মন জয় করে ফেলেছেন মেঘালয়বাসীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সঙ্গে নিয়ে অভিষেক বারবার মেঘালয়ে গিয়ে জনসংযোগ কর্মসূচি সেরেছেন। আজ মঙ্গলবার ফের মেঘালয় যাচ্ছেন তিনি। তাঁর উপস্থিতিতেই ইস্তাহার (Manifesto) প্রকাশ করবে সেখানকার প্রধান বিরোধীদল বলেই জানা যাচ্ছে।

পাখির চোখ বিধানসভা নির্বাচন, তাই দলের কর্মী সমর্থকদের কাজে যাতে কোনও গাফিলতি না থাকে তার জন্য সজাগ দৃষ্টি রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ জানুয়ারি অর্থাৎ আজ মঙ্গলবার ভোট প্রচারে মেঘালয় যাচ্ছেন অভিষেক। থাকবেন মেঘালয় তৃণমূল নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ডক্টর মুকুল সাংমা (Mukul Sangma) , সহ-সভাপতি জেমস লিংডো, রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ, মেঘালয়ে দলের ইনচার্জ মন্ত্রী মানস ভুঁইয়া এবং সাংসদ ডেরেক ও ব্রায়েন। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় এখনও পর্যন্ত ৫২ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। গত ১৮ জানুয়ারি মেঘালয়ের মেন্দিপাথারে বিশাল জনসভায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দু*র্নীতি মুক্ত নতুন মেঘালয় তৈরির কথা বলেন অভিষেক। তাঁর মন্তব্য, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করে তৃণমূলের তরফে মেঘালয়ের উন্নতির কোন কোন দিকে জোর দেওয়া হচ্ছে সেই সব কিছুই তুলে ধরা হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...