Saturday, April 4, 2026

ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠাচ্ছে আমেরিকা, পাল্টা হুঁশিয়ারি রাশিয়া

Date:

Share post:

এক বছর পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এই অবস্থায় এবার সরাসরি ইউক্রেনের পাশে দাঁড়ালো আমেরিকা(America)। রাশিয়ার(Russia) বিরুদ্ধে ইউক্রেনের(Ukraine) পাশে দাঁড়িয়ে ৩১টি আব্রামস ব্যাটেল ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিল বাইডেনের দেশ। ইউক্রেনের পাশে দাঁড়ানোয় আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

 

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার দাবি, পশ্চিমি দুনিয়ার একাধিক দেশ ইউক্রেনকে সাহায্য করেছে। যুদ্ধাস্ত্র থেকে শুরু করে ত্রাণ, সমস্ত দিক থেকেই ইউক্রেনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা-সহ একাধিক দেশ। তারপরেই রাশিয়ার দাবি ছিল, বকলমে ন্যাটোর সঙ্গেই লড়তে হচ্ছে তাদের। এই পরিস্থিতির মাঝে এবার ইউক্রেনকে সরাসরি আমেরিকার সমর্থন চাপে ফেলেছে রাশিয়াকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাখঢাক না রেখে ইউক্রেনকে সমর্থন যুগিয়ে সেখানে পাঠানো হচ্ছে আমেরিকার ৩১ ব্যাটেল ট্যাঙ্ক এম১ আব্রামস।

এ প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ সংবাদমাধ্যমকে জানান, “যদি সত্যিই এম১ আব্রামস ইউক্রেনে পাঠানো হয়, নিঃসন্দেহে সেগুলি ধ্বংস করে দেবে রুশ সেনা। ঠিক যেমন ন্যাটোর অন্য অস্ত্র গুঁড়িয়ে দিয়েছি।” সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ”আমেরিকা কিন্তু ইউক্রেনের পুতুল সরকারকে সামরিক সাহা্য্য করার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। যদি সত্যিই আমেরিকা ওদের ট্যাঙ্ক সরবরাহ করে, তাহলে সেই সিদ্ধান্তের সাফাই দেওয়া কঠিন হয়ে যাবে ওদের পক্ষে। এটাকে রাশিয়ার প্রতি আরও একটা উসকানি বলেই ধরে নেওয়া হবে। এই যুদ্ধে সত্য়িকারের আগ্রাসী কারা সে সম্পর্কে আর কোনও ভুল ধারণা থাকবে না।”

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...