Saturday, April 4, 2026

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম, টি ২০ সেরা প্লেয়ার ভারতের সূর্য কুমার !

Date:

Share post:

ক্রিকেট (Cricket) মাঠে অব্যাহত ব্যাটারদের দাপট। তাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) বর্ষসেরা হওয়ার দৌড়ে ব্যাটসম্যানদের জয়জয়কার। একবার নয় টানা দু দুবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার (ICC Cricketer of the Year) নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম(Babar Azam)। পিছিয়ে নেই ভারতও। টি ২০ সেরা প্লেয়ার (ICC T20 Player of the Year) নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তরুণ তুর্কি সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)!

আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের তালিকা ঘোষণা হতেই খুশির হাওয়া পাক ক্রিকেট মহলে। অর্থনৈতিক টানাপোড়েনের জেরে দেশটা যতই বিপর্যস্ত থাকুক না কেন, ক্রিকেটারদের সাফল্যে কিছুটা হলেও আশার আলো দেখছেন পাকিস্তানের মানুষ। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার (ICC ODI Cricketer of the Year) নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। ৯টি ম্যাচে বাবর তিনটি শতরানের করেছেন পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছেন পাঁচবার। অধিনায়ক হিসাবেও তাঁর চলতি বছরের সাফল্য চোখে পড়ার মতো।তিনি আইসিসির সেরা ওয়ান ডে একাদশের অধিনায়কও নির্বাচিত হন।

ভারতে অবশ্যই সূর্যের দাপট অব্যাহত। পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি ইনিংসের সংখ্যা ৪৩ আর তাতে মোট রান ১৫৭৮। ২০২১ সালে মার্চ মাসে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল সূর্য কুমার যাদবের।আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি প্লেয়ার নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত বছর ৩১টি ইনিংস খেলে মোট ১১৬৪ রান করেছেন সূর্যকুমার। তাঁর স্ট্রাইক রেট ১৮৭.৪৩ এবং গড় ৪৬.৫৬। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক কিংবা দক্ষিণ আফ্রিকা সূর্য কুমারকে আটকানো শুধু কঠিন নয় প্রায় অসম্ভব বলেই মেনে নিচ্ছেন অনেকে। এই মুহূর্তে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ভারতের এই তরুণ তুর্কি। গত বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬৮টি ছক্কা মেরে ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছেন সূর্য। পিছিয়ে নেই ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররাও। আইসিসির গত বছরের উদীয়মান মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের রেনুকা সিংহ (Renuka Singh)।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...