Wednesday, March 25, 2026

‘এই দলের আমি মালিক’, কিউইদের বিরুদ্ধে সিরিজ জিতে বললেন হার্দিক

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। সিরিজের ফলাফল ২-১। শুধু সিরিজ জয়ই নয়, তৃতীয় টি-২০ ম‍্যাচে কিউইদের বিরুদ্ধে বিরাট জয় পায় টিম ইন্ডিয়া। আর এতেই খুশি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, আমার দল। যদি ম্যাচ জিতি তা হলে নিজের সিদ্ধান্তে জিতব।

ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” এটা আমার দল। এই দলের মালিক আমি। তাই যদি ম্যাচ জিতি তা হলে নিজের সিদ্ধান্তে জিতব। যদি ম্যাচ হারি তা হলেও নিজের সিদ্ধান্তে হারব। আমি নিজের মতো সিদ্ধান্ত নিই। এটাই আমার খেলার ধরন।”

সিরিজ জয়ের পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন হার্দিক। এতেই দ্বিগুন সেলিব্রেশন নেতা হার্দিকের। এই নিয়ে তিনি বলেন,” এই পুরস্কার দলের সব সাপোর্ট স্টাফদের জন্য। আমি সব সময় এভাবেই খেলি। পরিস্থিতি বোঝার চেষ্টা করি। আগে থেকে কোনও পরিকল্পনা করে নামি না আমি। ”

টি-২০ বিশ্বকাপে ব‍্যর্থতার পর ছোট ফর্ম‍্যাটে রোহিত শর্মা,বিরাটা কোহলি,কে এল রাহুলদের বিশ্রাম দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের ওপর জোর দিচ্ছে বিসিসিআই। যেই দলের নেতা হার্দিক। আর টি-২০ দলের নেতৃত্ব দিয়ে সফল তিনি। মুগ্ধ করছে ক্রিকেট বিশ্বকে।

আরও পড়ুন:‘তিন ফর্ম‍্যাটেই নিজের সেরা পারফরম্যান্স দিতে চাই’, কিউইদের বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়ে বললেন শুভমন

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...