Friday, June 19, 2026

আগামিকাল ইস্টবেঙ্গলের সামনে কেরল, ম্যাচের আগে ফের তোপ স্টিফেনের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। টানা চার ম্যাচ হারের পর শুক্রবার ফের ঘরের মাঠে নতুন লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। যাদের বিরুদ্ধে ঘরের মাঠে জয় এখনও অধরা ইস্টবেঙ্গলের। তার উপর ছন্দে থাকা কেরল পয়েন্ট টেবলে তিন নম্বরে। ব্যর্থতার আঁধার ঘুচিয়ে জয়ের সরণিতে ফিরতে লাল-হলুদের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ভরসা জাক জার্ভিস। সই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অবশেষে ব্রিটিশ স্ট্রাইকারকে খেলাতে পারবেন ইস্টবেঙ্গল কোচ। কেরল ম্যাচের আগের দিন নিজেই তা জানিয়ে দিলেন স্টিফেন।

তবে ম্যাচের ২৪ ঘণ্টা আগে ফুটবলারদের সই নিষেধাজ্ঞা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিতেই ব্যস্ত থাকলেন লাল-হলুদের সাহেব কোচ। স্টিফেনের নিশানায় ক্লাব ম্যানেজমেন্ট। বলেন, ‘‘ধরা যাক কোনও এক শনিবার আমরা সুপার মার্কেটে গিয়েছি। শনিবার রাত ১০টায় দোকান বন্ধ হয়ে যাবে। আমরা সেখানে পৌঁছেছি রাত ৯টা ৫৫ মিনিটে। অন্যরা যখন সন্ধে থেকে সেখানে রয়েছে, আমরা একেবারে শেষ বেলায় পৌঁছেছি। তখন তো ভাল জিনিস হাতে না পাওয়াটাই স্বাভাবিক। ফুটবলারদের ট্রান্সফার মার্কেটে আমাদের অবস্থাটা ছিল সে রকমই।’’

জার্ভিসকে নিয়েই যে কেরলের বিরুদ্ধে নামছেন তা স্পষ্ট করে দিয়েছেন স্টিফেন। বললেন, ‘‘অবশেষে আমরা আপফ্রন্টে দু’জন বিদেশি নিয়ে খেলতে চলেছি। ক্লেটন সিলভার পাশে আমরা জার্ভিসকে পাচ্ছি। কেরল শক্ত প্রতিপক্ষ। অ্যাওয়ে ম্যাচে প্রথম সাক্ষাতে ওরা ৭০ মিনিটের পর গোল করে জিতে যায়। ওদের দল বদলেছে। এবার আমরা ঘরের মাঠে খেলব। তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব।’’

আরও পড়ুন:পিএসজির হয়ে গোল করে রোনাল্ডোকে টপকে গেলেন মেসি


Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...