Monday, April 6, 2026

ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ঝুপড়িতে আগু*ন লাগিয়ে মা-মেয়েকে পুড়ি*য়ে মা*রল যোগীর পুলিশ

Date:

Share post:

ফের নৃশংস ঘটনার সাক্ষী বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। কাঠগড়ায় যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন। কানপুরে পুলিশের উচ্ছেদ অভিযান চলাকালীন আগুনে পুড়ে মৃত্যু হল মা ও মেয়ের। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরের দেহাতে সরকারি জমিতে কোনওরকম আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। সঙ্গে নিয়ে যায় বুলডোজার। একের পর এক ঝুপড়ি বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় তারা।

শুধু তাই নয়, পুলিশ আধিকারিকেরা দাঁড়িয়ে থেকে ঝুপড়িতে আগুন লাগানোর নির্দেশ দেন বলে অভিযোগ। সেই সময় একটি ঝুপড়িতে ছিলেন প্রমীলা দীক্ষিত, তাঁর কন্যা নেহা ও পুত্র শিবম। সেই অবস্থায় তাঁদের ঝুপড়িতে আগুন লাগিয়ে দেয় পুলিশ, দাবি এলাকাবাসীর। সেই আগুনেই ঝলসে-পুড়ে মৃত্যু হয় মা ও মেয়ের। কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন শিবম।

এমন নৃশংস ঘটনার পর জনতা উত্তেজিত পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে দেহাত গ্রামের বাসিন্দারা। যোগী সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছে উত্তরপ্রদেশের বিরোধী দল সপা।

যদিও যোগীর পুলিশের সাফাই দিয়ে জানানো হয়, ওই ঝুপড়িতে আগুন লাগানো হয়নি। মা ও মেয়ে নিজের থেকেই আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে আবার সেই বিবৃতি থেকে সরে এসেছে পুলিশ। নৃশংস এই ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...