Monday, April 6, 2026

 ভাষা আন্দোলন নিয়ে নতুন বাংলা চলচ্চিত্র ! কী বলছেন গাজি আব্দুন নূর

Date:

Share post:

কেটে গেল ৭১ বছর, পদ্মা আর গঙ্গা দিয়ে বয়ে গেল অনেক জল কিন্তু ভাষা আন্দোলন এর উপর ভিত্তি করে সেভাবে বাংলা চলচ্চিত্র তৈরি হল না। হাতে গোনা খান তিনেক ছবি, আর বড় জোর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলোতে হাতেগোনা কয়েকটি বিশেষ নাটক আর আলোচনা। ভারত হোক বা বাংলাদেশ ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারিতেও সেভাবে মুক্তি পেল না ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া কোনও পূর্ণদৈর্ঘ্য-এর বাংলা চলচ্চিত্র। তবে গাজি আব্দুন নূর (Gazi Abdun Noor) তাঁর সমাজ মাধ্যমের পোস্টে (Social Media Post)এবার আশার আলো দেখিয়েছেন সকলকে। তিনি এক দিন আগেই একটি পোস্ট করেছেন যেখানে লিখেছেন, “মহান ভাষা আন্দোলন-এর উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘ভাষার জন্য মমতাজ’।

২১ ফেব্রুয়ারি কিংবা ভাষার মাসকে কেন্দ্র করে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না কোনও চলচ্চিত্র! ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি বিশেষ ছবি ২১ তারিখ মুক্তির কথা থাকলেও অনিবার্য কারণে তা হচ্ছে না। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সর্বশেষ ছবি বানিয়েছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। ‘ফাগুন হাওয়ায়’ নামের ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে বহুল প্রশংসিত।

এবার ভাষা আন্দোলনের খুঁটিনাটি তুলে ধরতে বাংলাদেশ সরকারের (Bangladesh Government) অনুদানে নির্মিত হচ্ছে ‘ভাষার জন্য মমতাজ’। নাম ভূমিকায় নিপুন আক্তার (Nipun Akhtar)। মান্নাফের ভূমিকায় গাজি আব্দুন নূর (Gazi Abdun Noor)। পশ্চিমবঙ্গে জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’তে তিনি রাজচন্দ্রের চরিত্রে দুই বাংলার মন জয় করেছেন। অভিনয় নিয়েই পড়াশোনা করেছেন নূর। কিন্তু দিতিপ্রিয়ার সঙ্গে ধারাবাহিকের পর কলকাতায় আর তেমন ভাবে তাঁকে কাজ করতে দেখেননি দর্শক।

এবার ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হতে চলা বাংলাদেশের নতুন বাংলা চলচ্চিত্রে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অভিনেতা গাজী আব্দুন নূর (Gazi Abdun Noor)। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় থাকছেন সারোয়ার তামিজউদ্দিন। ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা জানিয়ে গতকাল যে পোস্ট করেছেন নূর সেখানে একটি বিশেষ শিল্পকর্মের জন্য মন্দিরা আচার্যকে ধন্যবাদও দিয়েছেন অভিনেতা।

 

 

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...