Monday, April 6, 2026

অথৈ জলে রাখি সাওয়ান্ত! ‘কাল’ হল বিয়ে করা

Date:

Share post:

রাখি সাওয়ান্ত ও আদিল দুরানির দাম্পত্য জীবন মেগা সিরিয়ালের নাটকের চেয়ে কিছু কম নয়। বিতর্ক-সমালোচনা-চর্চা, সব মিলিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে শিরোনামে রয়েছেন রাখি সাওয়ান্ত। কারণটা স্বামী আদিল দুরানির সঙ্গে রাখির ঝামেলা, যা এখন আইনি লড়াইতে পরিনত হয়েছে। আপাতত জেলে রয়েছেন রাখির স্বামী। তাঁর মাঝেই স্বামীর বাড়ি মাইসুরুতে পৌঁছলেন রাখি। আর সেখানে গিয়েই যা ঘটল তার জন্য কান্নায় ভেঙে পড়লেন রাখি!

স্বামী আদিলের পরিবার তাঁকে স্বীকার করে নিয়েছেন একথা জানিয়েছিলেন ‘বিগ বস তারকা’। কিন্তু নিজের স্বামীর বাড়ি মাইসুরু পৌঁছাতেই চক্ষু চড়কগাছ রাখির! কিন্তু কেন? বিয়ের মাস কয়েকের মধ্যেই এ যেন উলটপুরাণ। আদিলের বাড়িতে গিয়ে জানতে পারেন, পেশায় আদিল এক জন গাড়িচালক। এখানেই শেষ নয়, এত দিন যা কিছু বলেছেন আদিল, তার সবটাই মিথ্যে। নিজের পেশা নিয়েই নয়, যৌনজীবন নিয়েও মিথ্যে বলেছেন আদিল। মাইসুরু গিয়ে রাখি জানতে পারেন, আদিল উভকামী। শুধু তা-ই নয়, আদিলের মাথায় নাকি টাক পড়ে গিয়েছিল, থাকতেন সেখানকার বস্তিতে। স্বামীর জীবনের এই সত্যি জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন রাখি।

পাশপাশি রাখি বলেন, ‘‘গরিব বলে কোনও সমস্যা নেই। কিন্তু সত্যিটা বলতে পারত আদিল।’’ মাইসুরু আদালতে এ দিন আদিলের সঙ্গে দেখা করেন রাখি। দিন কয়েক আগেই সেখানকার পুলিশের কাছে ইরানি মহিলার করা একটি ধর্ষণের মামলায় আদিলকে মাইসুরু আদালতে তোলা হয়।

আরও পড়ুন- রাস্তায় জঞ্জাল ছুড়লেই মোটা অঙ্কের জরিমানা! বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...