Monday, June 8, 2026

বিজ্ঞাপনে ‘আজাদ’হীন কংগ্রেস, প্রবল সমালচনার মুখে ক্ষমা চাইল হাত শিবির

Date:

Share post:

কংগ্রেসের প্লেনারি অধিবেশন উপলক্ষে দেশের বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল কংগ্রেসের(Congress) তরফে। তবে সেই বিজ্ঞাপন থেকে উধাও হয়ে গেল কংগ্রেসের দুই বারের সভাপতি মৌলানা আবুল কালাম আজাদের(Abul Kalam Azad) ছবি। এই ঘটনায় ব্যাপক সমালচনার মুখে পড়েছে শতাব্দী প্রাচীন দল। বেহগতিক বুঝে এবার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হল হাত শিবিরের প্রবীণ নেতা জয়রাম রমেশকে(Jayram Ramesh)। সোমবার টুইট করে তিনি জানালেন, অমার্জনীয় ভুল হয়ে গিয়েছে। এই গাফিলতির জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

গত রবিবার কংগ্রেসের প্লেনারি অধিবেশন উপলক্ষে সংবাদপত্রে এক বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে তুলে ধরা হয় কংগ্রেসের অতীত গৌরব। বিজ্ঞাপনে দেখা যায় অতীতে দেশের তথা কংগ্রেসের গৌরবময় নেতৃত্বের ছবি। যেমন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর পাশাপাশি ওই বিজ্ঞাপনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরও ছবি দেওয়া হয়। বিজ্ঞাপনটির নীচে ছিল দলের বর্তমান শীর্ষ নেতৃত্ব সভাপতি মল্লিকার্জুন খড়্গে, প্রাক্তন দুই সভাপতি সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি। তবে দুদফায় কংগ্রেস সভাপতি হওয়া মৌলানা আবুল কালাম আজাদের ছবি ছিল না সেখানে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয়। বহু কংগ্রেস নেতা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করা হয়, ইচ্ছাকৃত ভুল’ করেছে কংগ্রেস। আজাদের ‘অপমানে’ কংগ্রেসত্যাগী গুলাম নবি আজাদ জানান, কংগ্রেসের এই ‘বিজেপিঘেঁষা নীতি’র কারণেই তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য ক্ষমা চাইল কংগ্রেস।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...