Friday, April 3, 2026

প্রাথমিকে নিয়োগ দুর্নী*তি মামলায় এবার সিবিআই-ইডি যৌথ তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই-ইডি যৌথ তদন্তের নির্দেশ আদালতের। ২০১৪-র টেটের ভিত্তিতে ২০২০-তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করবে সিবিআই-ইডি। কীভাবে পর্ষদের একাধিক গুরুত্বপূর্ণ কাজের দ্বায়িত্ব এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে দেওয়া হল, তা খতিয়ে দেখবে সিবিআই ও ইডি।

এরই পাশাপাশি, হাইকোর্টের আরও নির্দেশ, নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে ওই দুই সংস্থাকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কীভাবে তাদের একাধিক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব একটি বেসরকারি কোম্পানিকে দিয়েছিল, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে সিবিআই এবং ইডিকে। এর জন্যই প্রয়োজনে হলে তদন্তকারী সংস্থাকে নতুন করে এফআইআর করতে বলেছে আদালত। ২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার বরাত পেয়েছিল ওই বেসরকারি সংস্থাটি।

এর আগে পর্ষদের একাধিক অফিসার আদালতে জিজ্ঞাসাবাদের মুখে জানিয়েছিলেন, পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ওই সংস্থাকে নিয়োগ করেছিলেন। এই সংস্থাকে কনফিডেন্সিয়াল সেকশন বলেও অভিহিত করা হয়েছিল। আদালত এদিন বলে, পর্ষদের তখনকার যে অ্যাডহক কমিটি ছিল, সেইকমিটির সদস্যদেরও ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রয়োজন হলে ওই সদস্যদের হেফাজতেও নিতে পারবে সিবিআই। তবে ওই কমিটিতে ৮০ বছরের প্রবীণ এক মহিলা রয়েছেন। তাঁকে হেফাজতে নেওয়া যাবে না।

এই মামলায় এদিন ইডিকেও যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বলা হয়েছে সিবিআই এবং ইডি নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করবে। ইডির তদন্ত আদালতের নজরদারিতে হবে না। সিবিআইয়ের সিটই তদন্ত করবে। দুই সংস্থাকেই ২০ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে।মামলার পরবর্তী শুনানি ২০ এপ্রিল।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...