Thursday, April 16, 2026

জো বাইডেনের অস্ত্রোপচার সফল! কী হয়েছিল তাঁর?

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার! শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বাইডেনের বুকের কাছে ত্বকে একটি স্পট হয়েছিল। তা আসলে ক্যানসার। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। টিস্যুগুলি বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:প্রথমবার জো বাইডেনকে শুভেচ্ছা জানালেন বিদায়ী ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসে বাইডেনের চিকিৎসক কেভিন ও’কোনর জানিয়েছেন, গত ফ্রেবুয়ারি মাসে প্রেসিডেন্টের বুকে প্রথমে একটি স্পট দেখা যায়। পরীক্ষায় তাঁর ত্বকে ক্যানসার ধরা পড়ে। একটি বিজ্ঞপ্তি দিয়ে কেভিন ও’কোনর জানান, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে বাইডেনের বুক থেকে ক্ষতিগ্রস্ত টিস্যু সরিয়ে ফেলা হয়েছে। বায়োপসির পরে ওই ক্ষতে ইতিমধ্যেই প্রলেপ পড়ে গিয়েছে। তাই এ নিয়ে আর চিকিৎসার প্রয়োজন নেই।

এর আগে জার্মানির ফুটবলার ম্যানুয়াল ন্যুয়ারেরও ত্বকের ক্যানসার ছিল। তাঁকেও একাধিকবার অস্ত্রোপচার করাতে হয়েছিল। তারপরেও তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপে নেমেছিলেন। বাইডেনের স্পটটি খুব সামান্য ছিল বলেই জানিয়েছে হোয়াইট হাউস। খুব শিগগিরই তিনি প্রশাসনিক কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে। আগামী ১১ মার্চ ক্যাপিটোলে তাঁর বক্তৃতা দেওয়ার কথা।

 

 

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...