Wednesday, April 1, 2026

গোড়ালিতে অস্ত্রোপচার নেইমারের, অন্তত চার মাস মাঠের বাইরে ব্রাজিলের তারকা ফুটবলার

Date:

Share post:

চোটের কারণে ৪ থেকে ৫ মাসের জন‍্য ফুটবল থেকে ছিটকে গেলেন নেইমার জুনিয়র। জানা যাচ্ছে, গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার করাতে হবে তাকে। আর তাই অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে।

 

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের একটি ম্যাচে পুরনো চোটের জায়গায় ফের একবার নতুন করে চোট পান নেইমার জুনিয়র। তারপর থেকেই মাঠের বাইরে ব্রাজিলীয় তারকা। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেয়ার্ন নিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে মেসি-এমবাপের পিএসজি। সেই ম‍্যাচে পাওয়া যাবে না নেইমারকে।

নেইমারের চোট নিয়ে পিএসজি কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিলেন, নেইমারের হাড় ভাঙেনি। কয়েক সপ্তাহ বিশ্রাম প্রয়োজন। তবে চিকিৎসকরা পরীক্ষার পর জানিয়েছেন, নেইমারের গোড়ালির লিগামেন্ট যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার ছাড়া চোট মুক্ত হওয়া সম্ভব নয়। তাঁদের পরামর্শ মতোই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে তাঁর অস্ত্রোপচার হবে তা এখনও জানা যানান হয়নি পিএসজির পক্ষ থেকে।

এদিকে নেইমার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন,” আমি ফিরে আসব শক্তিশালী হয়ে।”

 

 

আরও পড়ুন:Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...