Saturday, April 4, 2026

বায়ার্ন ম্যাচের মাঝেই বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মেসি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোল হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় পিএসজি। নেইমারহীন পিএসজি মেসি, এমবাপেদের নিয়েও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। একেই তো ম‍্যাচ হার, তার মধ‍্যে ম্যাচের মাঝেই বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মেসি।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষে। বায়ার্নের কাছে পরাজয়ের পর হতাশ লিও সাজঘরের দিকে ফিরে যাচ্ছিলেন। এমন সময়েই এক অতি উৎসাহী সমর্থক ঢুকে পড়েন মাঠে। এবং সোজা চলে যান তার মেসির কাছে। কিন্তু নিজের অসাধারণ রিফ্লেক্স এবং কিছুটা ভেজা ঘাসের সৌজন্যে বড় সড় আঘাত পাওয়া থেকে বাঁচলেন মেসি। কারণ তাঁর যে ভক্ত তাকে একবার ছুঁতে দৌড়ে আসছিলেন, সেই ভক্ত সোজা পা পিছলে লিওর শরীরের দিকে ছিটকে আসেন। এবং তার পিছনে দৌড়ে আসা রক্ষাকর্মীরাও পর পর ঝাপিয়ে পড়েন সেই ব্যক্তির গায়ের উপর। এবং ফুটবল খেলায় যেমন মেসি একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে যান তেমনই সেই ভক্ত ও রক্ষাকর্মীদের কাটিয়ে তিনি বেরিয়ে আসেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:কলকাতা হকি ডার্বিতে জয় মোহনবাগানের

 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...