Monday, April 6, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মেয়র, নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করলেন

Date:

Share post:

আজ থেকে শুরু হল ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষায় বসছে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে ১ লক্ষেরও বেশি। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৪৯টি। উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। এবার যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছেন, তাঁরা করোনা মহামারির জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। ফলে এই বছরের পরীক্ষার্থীদের কাছে এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা।

তাই এদিন পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষা শুরুর আগে চেতলা গার্লস হাইস্কুলে যান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । পরীক্ষার্থীদের হাতে তুলে দেন পেন, চকোলেট, জলের বোতল ও শুভেচ্ছাপত্র।

এ বছরের পরীক্ষার্থীদের সম্পর্কে বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। এই পরীক্ষার পর স্কুলের গণ্ডি ছাড়িয়ে নতুন এক জীবনে পা দেবে সকলে। পেশাদারি জগতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেই চ্যাটার একাউন্টেন্ট হবে। তাদের শুভেচ্ছা জানিয়ে পরবর্তী প্রজন্মকে আহ্বান জানানো যে তোমরাই আগামিদিনে দেশ গড়ার, বাংলা করার কাজে লাগবে। তোমরা জীবনের পথে এগিয়ে চলো।”

নিজের জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “সেই ১৯৭৬ সালে বহুবছর আগে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আমার তিন মেয়ে যখন বোর্ডের পরীক্ষা দেয় তখন আমি সঙ্গে গিয়েছিলাম এবং অভিভাবক হিসাবে বাইরে ছিলাম। খুব স্বাভাবিকভাবে একটু তো টেনশন হয়। তাই সকলকে একটু শুভেচ্ছা জানালাম, এটা তাদের প্রাপ্য। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আগামী প্রজন্ম মাথা তুলে দাঁড়াক।”

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...