Monday, April 6, 2026

আজ উদ্বোধন পিকের নামাঙ্কিত জিমন্যাসিয়ামের, বাগান তাঁবুতে উপস্থিত থাকবেন একঝাঁক প্রাক্তন তারকা

Date:

Share post:

শুক্রবার মোহনবাগান ক্লাব তাঁবুতে কিংবদন্তি কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে অত্যাধুনিক জিমন্যাসিয়ামের উদ্বোধন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রয়াত পিকের বড় মেয়ে পলা বন্দ্যোপাধ্যায়। পিকের নামাঙ্কিত মাল্টিজিমের উদ্বোধনে থাকবেন আরেক কিংবদন্তি কোচ অমল দত্তর মেয়ে নূপুর দত্তও।

মোহনবাগানের কোচ হিসেবে পিকে যেমন সফল, তেমনই সবুজ-মেরুনের প্রশিক্ষক হিসেবে প্রয়াত অমল দত্তর সাফল্যও কিছু কম নয়। তবে শতাব্দীপ্রাচীন ক্লাবে তাঁর নামে এখনও কিছু করা হয়নি। যদিও শুক্রবারের অনুষ্ঠানে অমলের নামেও নতুন কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটা সময় ছিল দুই প্রধানের কোচ হিসেবে পিকে-অমলের দ্বৈরথ ময়দান সরগরম করে রাখত। শুক্রবার সেই স্মৃতি ফের তাজা হবে মোহনবাগান ক্লাবের অনুষ্ঠানে। অনেকেই ডুব দিতে চান সেই সময়ের ময়দানের স্মৃতিতে। পিকের ভোকাল টনিক বা অমলের ফুটবল-মস্তিষ্ক আজও মনে রেখেছেন সবাই।

ক্লাবের তরফ থেকে সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, “অমল দত্তকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। তার জন্যই ওঁর মেয়েকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার সবুজ-মেরুন তাঁবুতে জিম উদ্বোধন করবেন ডিভিসির চেয়ারম্যান আর এন সিং। এছাড়া সুব্রত ভট্টাচার্য, বিদেশ বসু, শ্যাম থাপা, প্রদীপ চৌধুরী, শিশির ঘোষ এবং হোসে র‍্যামিরেজ ব্যারেটোর মতো ক্লাবের একঝাঁক প্রাক্তন তারকা উপস্থিত থাকবেন। সদ্য এএফসি প্রো লাইসেন্স করা ক্লাবের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হবে।

আরও পড়ুন:এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তানে, ভারত খেলবে অন‍্যদেশে : রিপোর্ট

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...