Thursday, April 2, 2026

Mithun Chakraborty: ১৩ বছর পর ওপার বাংলার ছবিতে ফিরছেন ‘হিরো’ মিঠুন চক্রবর্তী

Date:

Share post:

প্রায় ১৩ বছর পর বাংলাদেশের ছবিতে কামব্যাক করতে চলেছেন ‘মহাগুরু’ তথা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘প্রজাপতি’ তে অভিনয় করে দারুন প্রশংসা পেয়েছেন তিনি। এবার বাংলাদেশের ছবিতেও অভিনয় করতে চলেছেন মহাগুরু। ছবির নাম ‘হিরো’। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন মিঠুন।

সম্প্রতি কলকাতায় এসেছিলেন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু। মিঠুনের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের কথাও বলে গিয়েছেন তিনি। প্রসঙ্গত, ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল পরিচালক শক্তি সামন্তের ছবি অন্যায় ‘অন্যায় অবিচার’। এই ছবি থেকেই বাংলাদেশের সিনেমায় পা রাখেন মিঠুন। এরপর তাঁকে দেখা গিয়েছিল গোলাপি এখন বিলেতে ছবিতে। এবার পরিচালক কামারুজ্জামান রোমানের হিরো ছবির মধ্য়ে দিয়েই ঢলিউডে ফের ফিরছেন মিঠুন।

আরও পড়ুন- আমন্ত্রণ পেয়েও দিল্লিতে ‘পালিয়েছেন’ বিজেপি নেতারা! মিথ্যাচার ফাঁস তৃণমূলের

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...