Monday, March 16, 2026

তৃতীয় বিভাগে পাশ করে প্রাথমিকে চাকরি! নিয়োগে সেলিমের ‘দুর্নীতির তালিকা’ প্রকাশ উদয়নের

Date:

Share post:

বাম জামানার নিয়োগ দুর্নীতির তথ্য প্রমাণ তুলে ধরে ফের বিস্ফোরক তৃণমূল(TMC) বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ(Udayan Guha)। মঙ্গলবার বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের নামের তালিকা তুলে ধরে সরাসরি সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমের(Md Salim) দিকে অভিযোগের আঙুল তুললেন উদয়ন। স্বাভাবিকভাবেই বাম জমানায় দুর্নীতির আরও এক খতিয়ান প্রকাশ্যে আসতেই সরগরম রাজ্য রাজনীতি।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফেসবুকে তিনি লেখেন, “আজ সেলিমের জন্য, এরা সবাই ৩য় বিভাগে পাস করে প্রা:শিক্ষিকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পর পর আরও আসবে।” একসঙ্গে তিনি লেখেন, “সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন।”

উল্লেখ্য, বাম আমলে বেআইনি চাকরি একের পর এক খতিয়ান প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেইমতো সম্প্রতি নিজের বাবা কমল গুহর আমলে সুপারিশে চাকরি হতো বলে দাবি করেন তিনি। তিনি জানান, তার বাবাও এমন অনেককে চাকরি দিয়েছিলেন। এরপর নেতা সুজন চক্রবর্তীর দিকে প্রশ্ন ছুড়ে বাম জমানার দুর্নীতি সংক্রান্ত পোস্ট করেন উদয়ন যেখানে লেখেন, “সুজন বাবু কোটায় চাকরি হতো না? তবে এরা কি করে চাকরি পেয়েছিল? অঞ্জলি সেন, শুক্লা সরকার, বুদ্ধদেব রায়, বিশ্বনাথ রায়, মলয় রায়।” এবার তাঁর অভিযোগের তীর সেলিমের দিকে।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...