Sunday, March 22, 2026

ছাত্রযুবদের নিয়ে ব্যান্ড তৈরির ঘোষণা করলেন মমতা, নাম দিলেন ”জয়ী”

Date:

Share post:

কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সহ একাধিক ইস্যুতে রেড রোডে গতকাল, বুধবার থেকে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সেই ধর্না মঞ্চে যোগ দেয় যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা। টানা ৩০ ঘণ্টা ধরে আম্বেদকরের মূর্তির পাদদেশে কেন্দ্রের মোদি সরকারের অপশাসনের বিরুদ্ধে ধর্না করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। চলবে আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।

গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ে প্রিয় নেত্রীর হাত শক্ত করতে এদিন ধর্না মঞ্চে যোগ দিয়েছেন যাদবপুর, কলকাতা এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁরা নিজেদের গানের মাধ্যমে সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। তাঁদের গানের সঙ্গে গলা মেলালেন নেত্রীও। দিলেন উৎসাহ।

তাঁদের গান ও রাজনীতির প্রতি আগ্রহ এতটাই মুগ্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তৃণমূল ছাত্রযুবদের নিয়ে ব্যান্ড তৈরি করতে বললেন নেত্রী। নাম দিলেন “জয়ী”। সিন্থেসাইজার, গিটার-সহ আরও বেশ কয়েকটি বাদ্যযন্ত্র তিনি কিনে দেবেন বলে জানান।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...