Sunday, February 8, 2026

ধর্না মঞ্চেই তৃণমূলে যোগ তরুণ কুমারের নাতি সৌরভের, উত্তম-স্মরণ মমতার

Date:

Share post:

রেড রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্নার দ্বিতীয় দিনেই চমক। তৃণমূলে যোগ দিলেন অভিনেতা তরুণ কুমারের নাতি ছোটপর্দার সেনা মুখ সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Banerjee)। উত্তম কুমারের পরিবারের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক বলে জানান তৃণমূল (TMC) সুপ্রিমো। শুধু তাই নয়, বাম জমানায় উত্তম কুমারে দেহ রবীন্দ্রসদনে রাখতে না দেওয়ার ঘটনাও উল্লেখ করেন করেন তিনি।

সৌরভ ও তাঁর স্ত্রী ত্বরিতার সঙ্গে তৃণমূল পরিবারের সম্পর্ক বরাবরই ভালো। তবে, সরাসরি দলে যোগ দেননি তাঁরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টা নাগাদ ধর্না মঞ্চে পৌঁছন তরুণ কুমারের নাতি। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদাদের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন সৌরভ। তৃণমূল সুপ্রিমো বলেন, “তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার।” সেই সঙ্গে বাম জমানায় উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে না পারার প্রসঙ্গও তুলে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে দেওয়া হয়নি। এগুলো মানবিকতা নয়, সংস্কৃতি নয়। আমরা সম্পর্কগুলো বজায় রাখি। এগুলোই আমাদের সম্পদ।”

তৃণমূল পরিবারের সদস্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানালেন সৌরভ। বলেন, “ওনাকে ধন্যবাদ জানানোর দৃষ্টতা আমার নেই। উনি দলে আমাকে স্থান দিলেই তাই ওনাকে প্রণাম।” তৃণমূলে যোগ প্রসঙ্গে সৌরভ জানান, ”মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে দেখেছেন, যেভাবে বাংলার কথা ভেবেছেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়।”

এদিন সকাল থেকেই সুরেলা মেজাজ ধর্না মঞ্চে। তৃণমূল সভানেত্রীর লেখা কবীর সুমনের সুর দেওয়া ও গাওয়া গান বাজানো হয়। চলে অন্যান্য গানও। মাঝেমধ্যে বাবুল সুপ্রিয়-সহ অন্যান্যদের হাতে মাইক্রোফোন তুলে দেন মমতা। তাঁরাও বিভিন্ন গান করেন। এদিন নেত্রী বলেন, তিনি আজ যুব প্রজন্মের কথা শুনবেন। বিকেল চারটেই বৈঠক রয়েছে ধর্না মঞ্চে। রমজানের কথা মাথায় রেখে রয়েছে ইফতারের ব্যবস্থাও।

spot_img

Related articles

‘নার্সিসাস’, উৎপল সিনহার কলম

' আপন গন্ধে মাতোয়ারা হরিণ ' এমন একটি রূপক, যা নিজের ভেতরের সম্পদকে বাইরে খুঁজে বেড়ানোর বিড়ম্বনাকে বোঝায়।...

বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ: নাম বদল হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সংশোধনী বিল শনিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় এই বিলটি পেশ...

T20 WC: সূর্যের ব্যাটিং বিক্রমের পর বল হাতে নবাব সিরাজ, জয় যাত্রা শুরু ভারতের

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) প্রথম ম্যাচে জয় পেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ২৯ রানে।  মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে...

ভোটার তালিকায় নাম তুলতে এবার বৈধ ‘ডোমিসাইল’, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। এখন থেকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট...