Friday, March 27, 2026

লাল-হলুদে সলমান খানের শো! ব্যবস্থা দেখতে ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শনে ভাইজানের প্রতিনিধিদল

Date:

Share post:

১৩ মে ইস্টবেঙ্গলে পারফর্ম করতে আসার কথা রয়েছে বলিউড তারকা সলমান খানের। আর এদিন সেই কারণেই ইস্টবেঙ্গল মাঠ পরিদর্শন করে গেলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীরা এবং সলমান খানের টিম। সলমান খানের সঙ্গে এই অনুষ্ঠানে থাকতে পারেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা , জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ অনেক, এদিন এমনটাই জানান হল ওই ইভেন্ট ম‍্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে।

শতবর্ষের অনুষ্ঠান করোনার জন্য সেভাবে বড় করে করা সম্ভব হয়নি। তবে এবার বড় অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ ক্লাব। সমর্থকদের জন‍্য এই উদ্দ‍্যোগ লাল-হলুদ কর্তাদের। শোনা যাচ্ছে, শুধু ক্লাবে এসে অনুষ্ঠান করাই নয়, ক্লাব ঘুরে দেখারও পরিকল্পনা রয়েছে বলিউডের ভাইজানের। সোমবার কর্তাদের অনেকেই ক্লাবে ছিলেন না। শহরের বাইরে রয়েছেন তারা। তবে সলমানের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ক্লাব ঘুরিয়ে দেখান ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। যদিও এই অনুষ্ঠানের ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ কর্তারা। তবে তৎপরতা দেখে মনে করা হচ্ছে, ১৩ মে সলমান খানের লাল-হলুদ ক্লাবে আসা একপ্রকার নিশ্চিত।

মাঠ ঘুরে দেখার পাশাপাশি নিরাপত্তা জনিত বিষয়ও খুটিয়ে দেখেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্তারা। কলকাতায় সলমান খানের অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ আসবেন। তার সঙ্গে বলিউডের অন্য তারকারা এলে জায়গা দিতেও হিমশিম খেতে হবে কর্তাদের। সেই জন্যই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন তাঁরা।

 

এর আগে অক্ষয় কুমার ও সোনাক্ষি সিনহাকে নিয়ে এসেছিলেন লাল-হলুদ কর্তারা। সেইসময় তাদের নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল। এবারও সেই উৎসব-উন্মাদনা আরও কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:ফেডারেশনের বিবৃতি, প্রকাশ্যে ক্ষমা চাইল কেরালা ব্লাস্টার্স

 

 

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...