Friday, April 10, 2026

হনুমান জয়ন্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

রামনবমীর(Ramnavami) পর আগামী বৃহস্পতিবার হনুমান জয়ন্তীকে(Hanuman Jayanti) কেন্দ্র করে ফের অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে দেশে। এহেন পরিস্থিতিতে রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একগুচ্ছ নির্দেশিকা পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। কেন্দ্রের তরফে পাঠানো নির্দেশিকায় সেই সমস্ত বিষয়ের উপর নজর রাখতে বলা হয়েছে যার জেরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়।

 

উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দেশের একাধিক জায়গায় সাম্প্রদায়িক অশান্তির পরিস্থিতি তৈরি হয়। সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটে বাংলা ও বিহারে। এই দুই রাজ্যেই হিংসার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই পরিস্থিতিতে হনুমান জয়ন্তীকে মাথায় রেখে রাজ্যগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে শাহের দফতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ বিষয়ে টুইট করে জানানো হয়েছে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিজ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে, উত্সবের সময় শান্তি বজায় রাখতে এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন সমস্ত বিষয়ের উপর নজর রাখতে বলা হচ্ছে।

 

Related articles

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...